রাশিয়ায় সোনার খনি এলাকায় বাঁধ ধস, নিহত ১৫

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ২১:২৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২৩:৩৭

রাশিয়ার সাইবেরিয়ায় শনিবার একটি সোনার খনিতে বাঁধ ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ডজনখানেক খনি শ্রমিক। নিখোঁজ রয়েছে আরও অনেকে। সকালের ভারী বৃষ্টিতে সাইবেরিয়ার ক্রাসনাইয়ার্স্ক এলাকার সেইবা নদীর বাঁধ ধসে খনি শ্রমিকদের ঘরবাড়ি তলিয়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ায় সোনার খনি এলাকায় বাঁধ ধস, নিহত ১৫ আহত খনি শ্রমিকদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার তৎপরতার পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর কাজে সহায়তা দিচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।

এদিকে সেইবা নদীর বাঁধ ধসের ঘটনায় উপদ্রুত এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভেঙে যাওয়া বাঁধটি নির্মাণে অনিয়ম সংক্রান্ত অভিযোগের ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম