তুরস্ক ও কুর্দি বাচ্চাদের মতো মারামারি করছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ০৩:২৯আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৩:৩২

তুরস্ক ও কুর্দিরা বাচ্চাদের মতো মারামারি ও ঝগড়া করছে বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তারা বাচ্চাদের মতো। কিছুক্ষণ মারামারি করতে দিয়ে আবার আলাদা করতে হবে।’

তুরস্ক ও কুর্দি বাচ্চাদের মতো মারামারি করছে: ট্রাম্প

২০১৯ সালের ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-কে তুরস্কে পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকের পর পেন্স জানান, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক।  তবে সেটা মাত্র পাঁচদিনের জন্য।

যুদ্ধবিরতির প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি যা করেছি তা দরকার ছিলো। আমি বলছি তারা কিছুক্ষণের জন্য ঝগড়া করবে। তারা যুদ্ধ করে এবং সেটা সত্যিই ভয়াবহ ছিলো।  

এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি নিহতের কথা জানা গেছে। তাদের মধ্যে অনেক বেসামরিকও ছিলো। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে এখন পর্যন্ত ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ট্রাম্প বলেন, কোনও মার্কিন সেনা হতাহতের শিকার হয়নি। তিনি বলেন, তুরস্ক পাঁচদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের জন্য দারুণ খবর। তুরস্কের জন্যও দারুণ আর কুর্দিদের জন্য। আসলে এটা মানবসভ্যতার জন্যই বিশেষ দিন।

/এমএইচ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত