পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনাসহ নিহত ৩

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ১৩:৪৪আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৩:৪৫

কাশ্মির সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনাসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন বেসামরিক। রবিবার কুপওয়ারা জেলার তনঘর সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলায় দুইটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনাসহ নিহত ৩
ভারতীয় বাহিনীর দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে।

এর আগে গত সপ্তাহে জম্মু-কাশ্মিরের বারামুল্লায় নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি বাহিনীর গুলিতে সন্তোষ গোপ (২৭) নামে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হন। তিনি ঝাড়খন্ডের গুমলা জেলার বাসিন্দা ছিলেন। ১১ অক্টোবর জম্মু-কাশ্মিরের নৌশেরা সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নায়েক সুভাষ থাপা নিহত হন। গোর্খা রেজিমেন্টের সদস্য সুভাষ পশ্চিমবঙ্গের শিলিগুঁড়ির বাগডোগরার বাসিন্দা ছিলেন। সূত্র: এনডিটিভি, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম