আজাদ কাশ্মিরে ঢুকে ৪ জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি ভারতের

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ১৭:২৯আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২০:৪২
image

পাকিস্তান অধিকৃত কাশ্মিরে আক্রমণ চালিয়ে ৪টি জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ভারত। সেনা সূত্রের দাবির বরাতে সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযানে ৪ থেকে ৫ জন জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।

আজাদ কাশ্মিরে ঢুকে ৪ জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি ভারতের

উল্লেখ্য, নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন সরকার কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে একে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর থেকেই চিরবৈরী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। কাশ্মির সীমান্তে রবিবার দুই পক্ষের গোলাগুলিতে প্রায় ডজনখানেক প্রাণহানির খবর পাওয়া গেছে। পাকিস্তানের পক্ষ থেকে তাদের সাত জন এবং ভারতের পক্ষ থেকে তাদের তিন জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। 

ভারতীয় সেনা সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সীমান্তে দুই পক্ষের পারস্পরিক হামলার পর আজাদ কাশ্মিরের নীলম উপত্যকায়, কুপওয়াড়ার তংধর সেক্টরের বিপরীতে চারটি জঙ্গি শিবির ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এসব শিবির থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানো হতো। জম্মু ও কাশ্মির পরিস্থিতি আরও উত্তপ্ত করতেই এমনটা করা হতো বলে দাবি তাদের।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম