সাখারোভ পুরস্কার জিতলেন চীনে কারাবন্দি উইঘুর শিক্ষাবিদ

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৯, ১৩:৪৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৩:৫১

ইউরোপিয়ান পার্লামেন্টের শীর্ষ মানবাধিকার পুরস্কার জিতেছেন বিচ্ছিন্নতাবাদের অভিযোগে চীনে কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষাবিদ ও চীনের মুসলিম সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের সদস্য ইলহাম টোটি। তিনি উইঘুর সম্প্রদায়ের প্রতি চীনের আচরণের কট্টোর সমালোচক। ২০১৪ সাল থেকে তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। আগামী ডিসেম্বরে স্ট্রাসবুর্গে এক অনুষ্ঠানে তার অনুপস্থিতিতেই সাখারোভ পুরস্কার নামে পরিচিত এই মানবাধিকার পুরস্কার প্রদান করা হবে। উইঘুর শিক্ষাবিদ ইলহাম টোটি

চীনে প্রায় দেড় কোটি উইঘুর মুসলমানের বাস। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশ উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মতো স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার সেখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে, সেখানে বসবাসরত উইঘুরসহ ইসলাম ধর্মাবলম্বীরা ব্যাপক হারে আটকের শিকার হচ্ছে। চীনে হান চাইনিজরা সংখ্যাগুরু। তাদের তুলনায় মুসলিম উইঘুরদের সংখ্যা নগন্য। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলোও জাতিসংঘের কাছে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। উইঘুর মুসলিমদের গণহারে আটকের অভিযোগ এনেছে তারা। তবে চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

জিনজিয়াংয়ের আরটুশ শহরে জন্ম ইলহাম টোটির। অর্থনীতির এই শিক্ষক উইঘুর ও চীনা হান সম্প্রদায়ের সম্পর্ক নিয়ে নিজের গবেষণার জন্য সুপরিচিত। ২০১৪ সালে বেইজিং বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময়ে আটক হন তিনি। তিয়ানমেন স্কয়ারে উইঘুরদের চালানো এক আত্মঘাতী হামলার পর বেইজিংয়ের ভূমিকার সমালোচনা করার পর আটক হন তিনি।

বিচারের সময় প্রসিকিউটররা তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদে জড়িত থাকার অভিযোগ আনেন। ওই সময়ে মানবাধিকার গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল, ইলহাম টোটি ধারাবাহিকভাবে, সাহসিকতার  সঙ্গে বিভিন্ন সম্প্রদায় ও রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার পক্ষে কথা বলেছেন।

বাক স্বাধীনতার জন্য ইইউ পার্লামেন্ট প্রতিবছর সাখারোভ পুরস্কার দিয়ে থাকে। সোভিয়েত পদার্থবিজ্ঞানী ও ভিন্ন মতালম্বী আন্দ্রেই সাখারোভের স্মরণে এই পুরস্কারের প্রচলন হয়। ২০১৯ সালে এই পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে ছিলেন রাশিয়ার বিরোধী রাজনীতিক আলেক্সি নাভানলি, ব্রাজিলের সমকামী অধিকারকর্মী জেন উইলিয়াস এবং শিক্ষার্থীদের জন্য অ্যাপ প্রস্তুতকারী কেনিয়ার গ্রুপ রিস্টোরারস।

পূর্বে এই পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাকিস্তানের স্কুলশিক্ষার্থী মালালা ইউসুফজাই (২০১৩), কিউবার ভিন্নমতালম্বী গিলিয়ারমো ফারিনাস (২০১০) এবং ইসলামিক স্টেটের হাত থেকে পালিয়ে আসা দুই ইয়াজিদি নারী (২০১৬)।

চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের লাখ লাখ মানুষকে আটককেন্দ্রে রাখা হয়েছে। এ নিয়ে সরব থেকেছেন অর্থনীতির স্কলার ইলহাম টোটি।

ইইউ পার্লামেন্ট বলছে, চীনা জনগোষ্ঠী ও উইঘুর সম্প্রদায়ের মধ্যে আলোচনায় উৎসাহ দেওয়ায় তিনি সাখারোভ পুরস্কারের উপযুক্ত। ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি এক বিবৃতিতে অবিলম্বে তাকে মুক্তি দিতে চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে এ মাসের শুরুতে ইউরোপের কাউন্সিলের ভ্যাকলাভ হ্যাভেল মানবাধিকার পুরস্কার পান ইলহাম টোটি। উইঘুর সম্প্রদায়ের হয়ে কথা বলার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।

/জেজে/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম