জাপানের পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধসে নিহত ১০

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ১২:১০আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১২:১৩
image

জাপানের পূর্বাঞ্চলে টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্ব ও উত্তরপূর্বের দুটি অঞ্চল চিবা ও ফুকুশিমার জলমগ্ন এলাকার ওই দুঘর্টনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে। ফরাসি সংবাদমাধ্যম এএফপি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জাপানের পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধসে নিহত ১০

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’তে প্রচারিত ফুটেজে দেখা গেছে, টোকিওর দক্ষিণ-পূর্বাঞ্চলের চিবায় ক্ষতিগ্রস্ত দুই ঘরের ধ্বংসাবশেষ সরাচ্ছে জরুরি উদ্ধারকর্মীরা। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলে বন্যা ও ভূমিধসে ৯ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ভাঙা গাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্বার করা হয়েছে। অগ্নি নির্বাপক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ফুকুশিমার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

এনএইচকে’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টি ও বন্যার কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় নারিতা বিমানবন্দরে হাজার হাজার যাত্রী রাত অতিবাহিত করেছেন। ৭৫ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, ‘নদীর মতো আমার বাগানেও পানি পাবিত হচ্ছে। টাইফুনের সময়ের (যে পরিমাণ বৃষ্টি হয়) থেকেও বেশি বৃষ্টি হয়েছে।’

গত মাসে দুটি টাইফুন আঘাত হানা উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। টাইফুন হাগিবিসে লণ্ডভণ্ড মধ্য ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টির পাশাপাশি আরও বন্যা ও ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

সম্প্রতি আঘাত হানা শক্তিশালী টাইফুন হাগিবিসে ৮০ এর অধিক লোকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৭ জন, আহত তিন শতাধিক।

/এইচকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক