প্লাস্টিক বর্জ্য উৎপাদনকারী ব্র্যান্ডের শীর্ষে কোকা-কোলা!

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ১৮:৫২আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৮:৫৫
image

আবারও বিশ্বে প্লাস্টিক বর্জ্য সৃষ্টিকারী ব্রান্ডের তালিকার শীর্ষে উঠে এসেছে জনপ্রিয় কোমল পানীয়ের ব্র্যান্ড কোকা-কোলা। বিশ্বজুড়ে দূষণবিরোধী তৎপরতায় সক্রিয় সংগঠন ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক-এর নিরীক্ষায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ স্থানে জায়গা হয়েছে কোকা-কোলার। ওই নিরীক্ষায় দেখা গেছে, তালিকায় দ্বিতীয়-তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ব্র্যান্ডগুলো সবাই মিলে যে পরিমাণ বর্জ্য উৎপাদন করে, কোকা-কোলা একাই তার চেয়ে বেশি করে।

প্লাস্টিক বর্জ্য উৎপাদনকারী ব্র্যান্ডের শীর্ষে কোকা-কোলা!

৭২ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে সেপ্টেম্বর মাসে পরিচালিত এক পরিচ্ছন্নতা অভিযানের ভিত্তিতে নিরীক্ষাটি পরিচালনা করেছে ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক। এই অভিযানে স্বেচ্ছাসেবকরা সমুদ্রের তীর, অফিসে যাওয়ার ফুটপাথ, বাড়ির যাওয়ার রাস্তা, এবং জনাকীর্ণ স্থানে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, কাপ, পলিথিন, এবং ফেলে দেওয়া পরিত্যক্ত জিনিস সংগ্রহ করেন। অভিযানে সংগৃহীত আবর্জনা পর্যবেক্ষণ করে আট হাজার ব্রান্ডের মোট ৫০ ধরনের বর্জ্য পাওয়া যায়। এর মধ্যে ১১ হাজার ৭৩২ প্লাস্টিক বর্জ্যের জন্য দায়ী ছিলো কোকাকোলা। এই বর্জ্যগুলো চারটি মহাদেশের ৩৭টি দেশ থেকে সংগ্রহ করা হয়েছে।

নিরীক্ষা অনুযায়ী, কোকাকোলা ছাড়া বর্জ্য উৎপাদনাকারী অপর শীর্ষ ব্রান্ডগুলো হলো নেসলে, পেপসিকো, মন্দেলেজ ইন্টারন্যাশনাল, বিভিন্ন স্ন্যাক ব্রান্ড যেমন- অরিও, রিটজ, নাবিস্কো এবং নাটার বাটার- এবং ইউনিলিভার। তবে অভিযানে সংগৃহীত অর্ধেকেরও বেশি প্লাস্টিকের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাদের প্রস্তুতকারী কোম্পানি শনাক্ত করা যায়নি।

নিরীক্ষায় দেখা গেছে আফ্রিকা ও ইউরোপের শীর্ষ বর্জ্য উৎপাদনকারী কোকাকোলা আর এশিয়া ও দক্ষিণ আমেরিকায় এর অবস্থান দ্বিতীয়। উত্তর আমেরিকায় শীর্ষে রয়েছে নেসলে। এর পরে রয়েছে ডার্ট কন্টেইনার করপোরেশনের মালিকানাধীন সলো কাপ কোম্পানি এবং স্টারবাকস। এই অঞ্চলে প্লাস্টিক দূষণে দায়ী পঞ্চম কোম্পানি হলো কোকা-কোলা।

এই নিরীক্ষার বিষয়ে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে কোকা-কোলা বলছে, ‘আমাদের পণ্যের বোতল সমুদ্র বা অন্য যেকোনও জায়গায় গিয়ে পড়ে থাকছে –তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। অন্যদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ ইস্যুটি নিয়ে আমরা কাজ করছি। আমরা সমুদ্রে প্লাস্টিক বর্জ্য প্রবেশ ঠেকাতে এবং ইতোমধ্যেই থাকা বর্জ্য অপসারণে সহায়তা করার চেষ্টা করছি।’

কোকাকোলার বিবৃতিতে আরও দাবি করা হয়েছে,  যেখানে যেখানে তাদের পণ্য ব্যবহৃত হয়, সেখান থেকে তাদের বোতল ও ক্যানগুলো পুনরায় সংগ্রহ করার জন্য কোম্পানির পক্ষ থেকে বিনিয়োগ করা হচ্ছে। এছাড়া বর্জ্য অপসারণে সহায়ত বিকল্প উদ্ভাবনেও বিনিয়োগ করছে তারা।

যুক্তরাষ্ট্রের বিকল্পধারার সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট বলছে, পর পর দুই বছর বিশ্বের অন্যতম প্লাস্টিক দূষণকারী হয়েও কোকাকোলা নিজেদের পরিবেশবাদী হিসেবে প্রকাশ্য ইমেজ তৈরি করতে চাইছে।

 

/জিএ/জেজে/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম