তীব্র আন্দোলনের মুখে মন্ত্রিসভা ভেঙে দিলেন চিলির প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৯, ১৬:৪৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৯:০৩
image

দশ লাখ মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভের মুখে চিলির মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন তিনি। শুক্রবার চিলির রাজধানীতে ১০ লাখের বেশি মানুষের বিক্ষোভের পর পিনেরা বলেন, আমি রাস্তা থেকে জনগণের দাবি শুনেছি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তীব্র আন্দোলনের মুখে মন্ত্রিসভা ভেঙে দিলেন চিলির প্রেসিডেন্ট

লাতিন আমেরিকার সম্পদশালী দেশগুলোর অন্যতম চিলি। তবে দেশটিতে ধনবৈষম্য প্রকট আকার ধারণ করেছে। রাজধানী সান্তিয়াগোতে ক্রমাগত বাড়ছে জীবনযাপনের ব্যয়। সে কারণেই জোরালো হয়েছে অর্থনৈতিক সংস্কারের দাবি। প্রথমে মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হলেও বিক্ষোভ থামেনি। বরং তা আরও জোরালো হয়েছে। গত শুক্রবারের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ১০ লাখের অধিক লোক অংশ নেয়।

প্রেসিডেন্ট পিনেরা বলেছেন, ‘নতুন দাবি বাস্তবায়ন করতে আমি আমার মন্ত্রিসভা ভেঙে পুনর্গঠনের সিদ্ধান্ত  নিয়েছি। আমাদের সামনে নতুন বাস্তবতা। এক সপ্তাহ আগে যে চিলি ছিল, এখন আর তেমন নেই।’ এর আগে প্রেসিডেন্ট জানিয়েছেন, বিভিন্ন শহরে যে কারফিউ জারি করা হয়েছিল সেটিও তুলে নেওয়া হয়েছে।

১৯৯০ সালে একনায়ক আগুস্তে পিনোশের ক্ষমতা শেষে চিলিতে গণতন্ত্র ফিরে আসার পর এবারই প্রথম সান্তিয়াগোর রাজপথে এটাই বড় বিক্ষোভ। এ বিক্ষোভে চিলির মোট জনগণের ৫ শতাংশ হাজির হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিক্ষোভ দমন করতে পুলিশের গুলিতে ১৭ জন মানুষ নিহত হয়েছেন। আহত হন শতশত।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক