ইউরোপের দিকে শরণার্থীদের ঠেলে দেওয়ার হুমকি এরদোয়ানের

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৯, ২৩:৩০আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৩:০৭
image

সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে ইউরোপীয় দেশগুলো সমর্থন না দিলে সেসব দেশের দিকে লাখ লাখ শরণার্থী ঠেলে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার (২৬ অক্টোবর) ইস্তানবুলে এক বক্তৃতায় তিনি এ হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপের দিকে শরণার্থীদের ঠেলে দেওয়ার হুমকি এরদোয়ানের

২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। পরে ওয়াশিংটনের মধ্যস্থতায় গত ১৭ অক্টোবর যুদ্ধবিরতিতে সম্মত হয় আঙ্কারা। পরে তুরস্ক ও রাশিয়া সিরীয় কুর্দিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার এক চুক্তিতে সম্মত হয়েছে। দীর্ঘ কূটনৈতিক বৈঠক শেষে ওই চুক্তি হয়েছে। ওই চুক্তিতে সেখানে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয় তারা। তুর্কি-সিরিয় সীমান্তবর্তী অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর ওই এলাকাগুলোয় তুরস্ক ও রাশিয়ার সেনারা অবস্থান করছে। তবে এ পদক্ষেপের বিরোধিতা করছে ইউরোপের কিছু দেশ।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার যে চেষ্টা তুরস্ক করছে তার প্রতি ইউরোপীয় দেশগুলো সমর্থন দিক। তারা এ কাজে সমর্থন না দিলে ইউরোপে যেতে ইচ্ছুক শরণার্থীদের জন্য নিজের সীমান্ত খুলে দেবে আঙ্কারা।’

এরদোয়ান দাবি করেন, তুর্কি সেনাবাহিনী সিরিয়ার ভেতর থেকে তুরস্কে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা প্রতিহত করার লক্ষ্যে একটি ‘নিরাপদ অঞ্চল’ গঠনের চেষ্টা করছে ও ইউরোপীয়দের এ প্রক্রিয়ার প্রতি সমর্থন জানাতে হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকে উত্তর সিরিয়ার নির্দিষ্ট অঞ্চল থেকে কুর্দি গেরিলাদের সরে যাওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে। এরদোগান নির্ধারিত ওই অঞ্চল থেকে সরে যাওয়ার জন্য কুর্দি গেরিলাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা তা না করলে আবারও অভিযান শুরু করবে তুর্কি সেনাবাহিনী।

/এইচকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের