কাশ্মিরে মোদি

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৯, ১১:১৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:২৫

ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে ফেলার পর এই প্রথম সেখানে গেলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি কাশ্মিরের রাজৌরি জেলায় মোতায়েনকৃত ভারতীয় সেনাদের নিয়ে দীপাবলি উদযাপন করেন। এ সময় সেখানে দেওয়া ভাষণে মোদি ভারতীয় বাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন মোদি। সেনাবাহিনী পাকিস্তানের ‘কাশ্মির দখলের চক্রান্ত বানচাল’ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কাশ্মিরে মোদি
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির সম্পর্কে মোদি বলেন, এ বিষয়টি এখনও তাকে দংশন করছে। তার ভাষায়, ‘আমাদের দেশ ভাগ করা হয়েছিল। লাখ লাখ মানুষ মারা পড়েছে। বহু মানুষ শরণার্থী হয়েছে। তারপরও আমরা তাদের (পাকিস্তান) বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ নই।’

নরেন্দ্র মোদি বলেন, আজাদ কাশ্মিরের পর পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মিরও দখলের চক্রান্ত করছে। কিন্তু ভারতীয় সেনারা তাদের চক্রান্ত বানচাল করে দিয়েছে। আজ আমরা এটি ভারতের অংশ বলে গর্বিত বোধ করতে পারি।

তিনি বলেন, ওরা কাশ্মিরের কিছু অংশ দখল করতে পেরেছিল। সম্পূর্ণ অবৈধভাবেই এ দখল নেয় তারা। এ বিষয়টি এখনও আমাদের দংশন করে চলেছে।

এদিন যুদ্ধের পোশাক পরে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন মোদি। সেখানে সেনাঘাঁটিতে প্রায় দুই ঘণ্টা সময় কাটান ভারতের প্রধানমন্ত্রী।

ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী জওয়ানদের নিজের পরিবার হিসাবে বর্ণনা করেন মোদি। তিনি বলেন, অন্যদের মতো তিনিও নিজের পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপনের জন্যই সেখানে গেছেন।

টুইটারে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘জম্মু ও কাশ্মিরের রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনীর বীর সেনাদের সঙ্গে #দীপাবলী উদযাপন করলাম। এই সাহসী সেনাদের সঙ্গে আলাপ করতে পারা সবসময়ই আনন্দের বিষয়।’

নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে মোদি-কে একটি বাক্স থেকে সেনাদের মিষ্টি খাওয়াতে দেখা যায়। একদল সেনাসদস্যের সঙ্গে মজা করতেও দেখা যায় তাকে।

এক সেনা জওয়ান সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, আমরা কখনও ভাবিনি যে, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন এবং আমাদের দীপাবলিকে স্মরণীয় করে রাখবেন। এটা খুবই চমকপ্রদ বিষয় ছিল। তার সঙ্গে দেখা করে আমরা গর্বিত বোধ করছি। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি