আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৯, ১২:৩৮ আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৩:০৮

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলবের্তো ফার্নান্দেজ (৩৫)। রবিবারের নির্বাচনে ৪৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন মধ্যবামপন্থী এ রাজনীতিক। তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন গতবারের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি। অবশ্য নির্বাচন পূর্ব জরিপেও একই ধরনের ইঙ্গিত মিলেছিল। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ
৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে জানা গেছে, আলবার্তো ফার্নান্দেজ পেয়েছেন ৪৭ দশমিক ৭৯ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাউরিসিও মাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ ভোট। আইন অনুযায়ী, আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৪৫ শতাংশ ভোট পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অথবা বিজয়ী প্রার্থীকে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হয়।

দেশজুড়ে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেই রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলে নির্বাচনি প্রচারণা এবং ফলাফল নির্ধারণেও প্রাধান্য পেয়েছে দেশের অর্থনীতি সুসংহত করার প্রতিশ্রুতি। নিজের জয় স্পষ্ট হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আলবার্তো ফার্নান্দেজ। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিজেদের জয়ের আভাস পেয়ে ইতোমধ্যেই ফার্নান্দেজের নির্বাচনি সদর দফতরে জড়ো হয়ে উচ্ছ্বাসে মেতেছেন তার সমর্থকরা। বর্তমান প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি-ও পরাজয় মেনে আলবের্তো ফার্নান্দেজ-কে স্বাগত জানিয়েছেন। সূত্র: বিবিসি, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
দারুণ বন্ধুত্বের দাবি ট্রাম্পের, কী মনে করেন শি?
সর্বশেষ খবর
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
ম্যানগ্রোভের সবুজে ঘেরা চর কুকরি-মুকরি
ম্যানগ্রোভের সবুজে ঘেরা চর কুকরি-মুকরি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী