৭২ ঘণ্টার চেষ্টাতেও বাঁচানো গেলো না নলকূপে আটকেপড়া সেই শিশুটিকে

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ১৫:০৩ আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৫:১৯

ভারতের তামিলনাড়ুতে পরিত্যক্ত নলকূপে আটকেপড়া শিশু সুজিত উইলসন মারা গেছে। ৭২ ঘণ্টার বেশি সময় চেষ্টার পরও দুই বছরের ওই শিশুকে জীবিত উদ্ধারে ব্যর্থ হয় উদ্ধারকারীরা। 

৭২ ঘণ্টার চেষ্টাতেও বাঁচানো গেলো না নলকূপে আটকেপড়া সেই শিশুটিকে

শুক্রবার বিকেলে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি জেলার মানাপ্পারাই শহরের অদূরে নাদুক্কাট্টুপাট্টি গ্রামে বাড়ির অদূরেই নিজেদের ফার্মে বাবার সঙ্গে খেলছিল সুজিত। সেখানেই ছিল ৮৮ ফুট গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে যায় সুজিত‌। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেন সুজিতের বাবা। ভারতের বিভিন্ন সংস্থার প্রায় ৫৫০ জন উদ্ধারকর্মী শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালায়। শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করতে কূপের অভ্যন্তরে একটি ক্যামেরা পাঠানো হয়। এছাড়া তার শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে অক্সিজেনও সরবরাহ করা হয়।

কিন্তু এত চেষ্টার পর বাঁচানো যায়নি সুজিতকে। পাথুরে মাটি হওয়ায়, মাটি কাটতে হিমশিম খেতে হয় উদ্ধারকারীদের। লার্সেন অ্যান্ড টার্বোর ড্রিলিং মেশিন আনিয়ে, তা দিয়ে মাটি কাটার কাজ করা হয়। পাশেই আরেকটি কূপ খননেরও চেষ্টা করা হয়। 

উদ্ধার তৎপরতার ওপর নিবিড় নজর রাখছিলেন ভারতীয়রা। টুইটারে হ্যাশট্যাগ #প্রেফরসুজিত ও #সুজিতউইলসন ট্রেন্ডিংয়ে চলে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছিলেন, শিশুটিকে রক্ষায় যেকোনও পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে এ বছরের জানুয়ারিতে স্পেনে গভীর কূপে পড়ে যাওয়া এক শিশু উদ্ধারের ঘটনা ট্রাজেডির মধ্য দিয়ে শেষ হয়। শিশুটি হারিয়ে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার করা হয়।

/এমএইচ/
সম্পর্কিত
ভারতে শেয়ারবাজার থেকে ৯ লাখ কোটি রুপি তুলে নিলেন বিনিয়োগকারীরা
গিটারকে যাত্রী ভেবে মামলা দিলো এআই
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
সর্বশেষ খবর
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
১৭ বছরেই এমএলএসে মাসসেরা, বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের অবিশ্বাস্য কীর্তি
১৭ বছরেই এমএলএসে মাসসেরা, বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের অবিশ্বাস্য কীর্তি
হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক