অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণে দুই ব্রিটিশ পর্যটক আহত

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৬:০৩

অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে হাঙ্গরের আক্রমণে আহত হয়েছেন দুই ব্রিটিশ নাগরিক। দুই জনের অবস্থাই গুরুতর বলে জানা গেছে। আহতদের একজনের বয়স ২২ বছর। অন্যজনের বয়স ২৮ বছর। মঙ্গলবার হুইটসুন্ডে দ্বীপপুঞ্জে সাঁতার কাটতে গিয়ে আক্রান্ত হন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণে দুই ব্রিটিশ পর্যটক আহত
চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, হাঙ্গরের আক্রমণে গুরুতর আহত দুই জনের পা কেটে গেছে। অন্য কিছু পর্যটকদের পা-ও ক্ষতবিক্ষত হয়েছে।

আক্রান্ত ব্যক্তিদের প্রথমে একটি ট্যুরিস্ট নৌকায় করে উপকূলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগে সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গ্রেট ব্যারিয়ার রিফ সংলগ্ন হুইটসুন্ডে দ্বীপপুঞ্জে সাম্প্রতিক সময়ে হাঙ্গরের প্রকোপ লক্ষ্যণীয় হয়ে উঠেছে।

মঙ্গলবারের ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি স্নরকেলিং (মাস্ক পরে তাতে নিঃশ্বাস নেওয়ার নল লাগিয়ে সাঁতরানো) করছিলেন। কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র জানান, প্রথমে হাঙ্গর একজন পুরুষ রোগীকে আক্রমণ করে। দৃশ্যত, পরে হাঙ্গরটি আবার ফিরে এসে অন্যজনকে আক্রমণ করে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম