নওয়াজের সাজায় ৮ সপ্তাহের স্থগিতাদেশ

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ১৯:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:০৮

আল আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা আট সপ্তাহ স্থগিত করেছে ইসলামাবাদের উচ্চ আদালত। মঙ্গলবার স্বাস্থ্যগত কারণে এই আদেশ দেওয়া হয়েছে। নওয়াজের পক্ষে জামিনের আবেদন করেন পিএমএল-এন সভাপতি ও তার ভাই শাহবাজ শরিফ। শুনানি শেষে মঙ্গলবার বিকেলে প্রতিটি ২০ লাখ রুপির দুটি আলাদা বন্ডে নওয়াজের জামিনের আদেশ দেন আদালত। আদেশে জানানো হয়েছে জামিনের মেয়াদ বাড়াতে হলে পাঞ্জাব সরকারের দ্বারস্থ হতে হবে। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

গত বছরের ডিসেম্বরে আল আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ বছরের মার্চে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে জামিন আবেদন করলে আদালত তাকে ছয় সপ্তাহের জামিন দেন। জামিনের মেয়াদ শেষের আগে চিকিৎসাজনিত কারণ ও বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তখন থেকে লাখপাত জেলে সাজা ভোগ করছেন তিনি। সম্প্রতি রক্তের প্লেটলেট কমে গেলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে চৌধুরী সুগার মিলস মামলায় মেডিক্যাল গ্রাউন্ডে লাহোর হাইকোর্ট থেকে জামিন পান নওয়াজ শরিফ।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মোহসিন আক্তার কিয়ানির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ নওয়াজ শরিফের জামিন আবেদনের শুনানি করেন। রায় ঘোষণা স্থগিত রাখার আগে বিচারপতি ফারুক পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজের সাধারণ ক্ষমা ঘোষণা করবে কিনা তা আইনজীবী খাজা হারিসের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট যেকোনও সময়ে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন।  বিচারপতি ফারুক জানতে চান, কোন শর্তে আপনাদের জামিন দেবো? জবাবে নওয়াজের আইনজীবী বলেন, নওয়াজ শরিফ সুস্থ হওয়ার একটি সুযোগ পেতে পারেন এমন যেকোনও শর্তে।

পরে আদালত নওয়াজের আইনজীবীর সামনে চারটি বিকল্প তুলে ধরেন। আইনজীবী আদালতকে জামিনের বিষয়ে সিদ্ধান্ত দিতে অনুরোধ করলে শুনানি শেষে রায় স্থগিত রাখেন আদালত। বিকেলে নওয়াজের জামিন আবেদন মঞ্জুর করা হয়।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম