বন্ধুকে বাঁচাতে কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়লো স্কুলছাত্রী

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৯, ১৮:৩২আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৯:০২

বন্ধুদের সঙ্গে সাঁতার কাটছিল ৯ বছরের শিশু লাতোয়া মুওয়ানি। কিন্তু হঠাৎ করেই বিশাল এক কুমির তাকে আক্রমণ করে বসে। তার পা ধরে টানতে থাকে পানির গভীরে। এই দৃশ্য দেখেই কিছু না ভেবেই বন্ধুকে উদ্ধারে কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়ে আরেক স্কুলশিক্ষার্থী। মঙ্গলবার জিম্বাবুয়ের সিন্ডারেলা গ্রামে এমন ঘটনা ঘটেছে।

বন্ধুকে বাঁচাতে কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়লো স্কুলছাত্রী

এই ঘটনার পর থেকেই ওই শিশুর সাহসিকতা ও বন্ধুর প্রতি ভালোবাসার কথা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ঝাঁপিয়ে পড়া ওই শিশুর নাম রেবেকা মুনকোম্ব। সে বলে, “যারা যারা সাঁতার কাটছিল সেসব বাচ্চার মধ্যে আমিই সবার চেয়ে বড় ছিলাম। সুতরাং, আমি ওকে বাঁচানোর তাগিদ অনুভব করি।”

কুমিরের সঙ্গে লড়াই করে তার চোখ উপড়ে নেয় রেবেকা। যতক্ষণ পর্যন্ত না বন্ধুকে আকড়ে ধরা থেকে কুমির সরে যায় ততক্ষণ লড়াই চালিয়ে যায় সে। কুমির ছেড়ে দিলে বন্ধুকে নিয়ে তীরে চলে আসে রেবেকা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কুমিরটি লাতোয়াকে তার হাত ও পায়ে ধরে আটকে নেয়। এ বিষয়টি লক্ষ করার পরেই রেবেকা কুমিরের সঙ্গে  লড়াই করতে শুরু করে এবং যতক্ষণ না লাটোয়াকে ছেড়ে দেয় ততক্ষণ রেবেকা কুমিরটির চোখের ওপর আঘাত করতে থাকে। রেবেকা বলে, “লাটোয়াকে কুমিরটা একবার ছেড়ে দিলে আমি ওর সঙ্গে সাঁতার কেটে পাড়ে এসে উঠি। কুমিরটা আর আমাদের আক্রমণ করেনি।”

জানা যায়, রেবেকা আহত হয়নি, তবে তার বন্ধু লাতোয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের এক নার্স স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লাতোয়ায় শরীরে হালকা আঘাত রয়েছে।

লাতোয়ার বাবা ফরচুন মুওয়ানি বলেন, “আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে... এবং আমরা আশা করি শিগগিরই ওকে ছেড়ে দেওয়া হবে।"

 

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম