এবার স্কুলে স্কার্ফ নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৯, ২০:২২আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৫২

ফ্রান্সে স্কুলশিক্ষার্থীর অভিভাবকদের স্কার্ফ ব্যবহার নিয়ে একটি বিতর্কিত বিল পাস হয়েছে। সিনেটের অনুমোদিত ওই বিলে স্কুলে গেলে মুসলিম নারী অভিভাবকদের স্কার্ফ পরা নিষিদ্ধের কথা বলা হয়। মঙ্গলবার এই বিলের পক্ষে ১৬৩ জন সিনেটর ভোট দেন। আর এর বিপক্ষে অবস্থান নেন ১১৪ জন।

এবার স্কুলে স্কার্ফ নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স

ফ্রান্স ইউরোপের প্রথম দেশ, যেখানে বোরকা আইন করে নিষিদ্ধ করা হয়। ফ্রান্সে ৫০ লাখ মুসলমানের বাস। ২০১১ সালের এপ্রিল থেকে ফ্রান্সে মুখঢাকা পোশাক নিষিদ্ধ। এরমধ্যে বোরকা ও নেকাবও রয়েছে। এই আইন ভঙ্গ করলে ১৫০ ইউরো জরিমানা গুনতে হয়।

এবার স্কার্ফ বাতিলের নতুন এই আইন করতে যাচ্ছে ফ্রান্স। তবে এখনও সেজন্য দেশটির জাতীয় পরিষদের অনুমোদন লাগবে। ক্ষমতাসীন দল এই বিলের বিপক্ষে থাকায় তা পাস হওয়ার সম্ভাবনা কম।

চলতি মাসের শুরুর দিকে দেশটির ডানপন্থী পার্লামেন্ট সদস্য জুলিয়েন ওদুল এক মুসলিম নারীকে বৈঠকে তার নেকাব খুলতে বলেন এবং আক্রমণাত্মক কথা বলেন। এরপর সমালোচনার ঝড় ওঠে।

এরপর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে এক চিঠিতে ৯০ জন  শিক্ষাবিদ, পরিচালক, অভিনেতা ও সাংবাদিক ওদুলের ওই আক্রমণের নিন্দা জানানোর আহ্বান জানান।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, জনসম্মুখে স্কার্ফ পরাটা আমার কেনাও বিষয় নয়। কিন্তু স্কুলে স্কার্ফ পরার ব্যাপারে আমি কথা বলতে চাই। কারণ, স্কুলে আমরা অসাম্প্রদায়িকতা শেখাই।  

সর্বশেষ সোমবার ফরাসি শহর বেয়নির এক মসজিদে নামাজ পড়ার সময় দুজন বন্দুক হামলার শিকার হন। হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি সাবেক সেনা সদস্য। 

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম