ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৯, ১১:৩৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১১:৪৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আবারও শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার আঘাত আনা এই ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৫।  আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পে আতঙ্কিত লোকজন তাদের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও শপিং মল থেকে দ্রুত বেরিয়ে পড়ে। গত তিনদিনে এটি দেশটিতে তৃতীয় ভূমিকম্পের ঘটনা। 

ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প

বিশ্বের অন্যতম দুর্যোগপূর্ণ দেশ ফিলিপাইন। দেশটিতে প্রায়ই ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে থাকে। দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এ। এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প সংক্রান্ত কার্যক্রম ঘটে থাকে। ১৯৯০ সালে ৭ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে মঙ্গলবার একই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ছয়জন প্রাণ হারায়। তবে সর্বশেষ এ ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বেশকিছু ভবনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সকালের ব্যস্ত সময় শুরু হওয়ার পরপরই অঞ্চলটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠায় বাসিন্দারা আতংকগ্রস্ত হয়ে পড়ে এবং তারা দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। তুলুনান শহরের মেয়র রিউয়েল লিম্বুনগান বলেন, এ ভূমিকম্পের ঘটনায় ‘সকলে দ্রুত বাইরে বেরিয়ে যায়।’ আর এটি মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পের চেয়ে বেশি শক্তিশালী ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এতে সুনামির কোন হুমকি নেই। মধ্য অক্টোবর থেকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একই এলাকায় আঘাত হানা এটি ছিল তৃতীয় ভূমিকম্পের ঘটনা।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম