শরিয়ার বিধানদাতা মুফতি নিজেই বেত্রাঘাতের শিকার

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৯, ১৯:০২আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৯:০৫

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে কঠোর শরিয়া আইন প্রচলিত। সেখানে  বিয়ে বর্হিভূত সম্পর্কের শাস্তি প্রকাশ্যে বেত্রাঘাত। এই আইনের খসড়া করতে সহায়তা দেয় আচেহ ওলামা কাউন্সিল (এমপিইউ)। সেই কাউন্সিলের এক সদস্য বিয়ে বহির্ভূত সম্পর্কের দায়ে নিজেদের খসড়াকৃত আইনেই ফেঁসে গেছেন। মুখলিস বিন মোহাম্মদ নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার ২৮ বার বেত্রাঘাত করা হয়েছে। আর তার সঙ্গে ‘সম্পর্কিত’ নারীকে ২৩টি বেত্রাঘাত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শরিয়া আইন চালুর পর সেখানে এই প্রথমবার কোনও মুফতি প্রকাশ্যে বেত্রাঘাতের শাস্তি পেলেন। শরিয়ার বিধানদাতা মুফতি নিজেই বেত্রাঘাতের শিকার

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ কঠোর রক্ষণশীল ইসলামিক বিধান প্রচলনের বিশেষ ক্ষমতা সংরক্ষণ করে। ২০০৫ সাল থেকে এই প্রদেশে চালু রয়েছে শরিয়া আইন। বিয়ে বহির্ভূত সম্পর্কের পাশাপাশি সমকামিতা ও জুয়ার শাস্তিও সেখানে প্রকাশ্যে বেত্রাঘাত। সরকারকে এই আইন কার্যকর করতে পরামর্শ এবং আইনি খসড়া করতে সহায়তা দেয় এমপিইউ।  

বেত্রাঘাতের শাস্তি পাওয়া ৪৬ বছরের মুখলিস বিন মোহাম্মদ সেই এমপিইউ-এর একজন ইসলামি মুফতি। তিনি আচেহ প্রদেশের বেসার জেলায় থাকেন। সেপ্টেম্বর মাসে এক বিবাহিত নারীসহ তাকে একটি পর্যটন উপকূলের পার্ক করা একটি গাড়ি থেকে আটক করে কর্মকর্তারা।  বৃহস্পতিবার তাদের বেত্রাঘাত করা হয়। বেসারের ডেপুটি মেয়র হুসাইনি ওয়াহাব বলেন, ‘এটা আল্লাহর আইন। কেউ দোষী প্রমাণিত হলে তাকে বেত্রাঘাত করতে হবে, সে ওলামা কাউন্সিলের সদস্য হলেও’।  তিনি জানান মুখলিসকে এমপিইউ থেকে বহিস্কার করা হয়েছে।

আচেহ প্রদেশে ২০১৪ সালে সমকাম বিরোধী আইন পাস হয়। আর পরের বছর থেকেই সেখানে ওই আইন কার্যকর শুরু হয়। শরিয়া আইন অনুযায়ী বিবাহ বর্হিভূত সম্পর্ক, জুয়া, মদপান, অ্যালকোহল উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ। ২০১৭ সালে সমকামিতার দায়ে সেখানকার দুই পুরুষের প্রত্যেককে ৮৩ বার বেত্রাঘাত করা হয়।

যে ব্যক্তি বেত্রাঘাতের শাস্তি কার্যকর করে তার পরিচয় গোপন রাখতে চোখ ছাড়া সম্পূর্ণ দেহ ঢেকে রাখা হয়। উন্মুক্ত স্থানে বানানো মঞ্চের ওপর এই শাস্তি কার্যকর করা হয়। তবে শিশুদের সেখান থেকে দূরে রাখা হয়। আচেহ প্রদেশে বসবাসরত মুসলিম-অমুসলিম সবার জন্যই শরিয়া আইন প্রযোজ্য।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম