জার্মান শহরে ‘নাৎসি জরুরি অবস্থা’ জারি

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ০২:২৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০২:২৭

জার্মানের পূর্বঞ্চলীয় স্যাক্সোনির রাজধানী ড্রেসডেন শহরে ‘নাৎসি জরুরি অবস্থা’ জারি করেছে স্থানীয় প্রশাসন। তারা জানায়, ডানপন্থীদের সঙ্গে অনেক সমস্যা তৈরি হয়েছে। শহরটির কাউন্সিররা জানান, সমস্যা সমাধানে আরও পদক্ষেপ নেওয়া দরকার। তবে বিরোধীপক্ষ বলছে এই জরুরি অবস্থা জারি করাটা আসলে বেশি হয়ে গেছে।

জার্মান শহরে ‘নাৎসি জরুরি অবস্থা’ জারি

এই শহরটিতেই ইসলামবিদ্বেষী পেগিডা আন্দোলন শুরু হয়েছিলো। ‘নাজিনটস্ট্যান্ড’ নামের এই অবস্থা অনেকটা জলবায়ু জরুরি অবস্থার মতো। এর মানে হচ্ছে সেই অঞ্চলে সমস্যা প্রকট।

স্থানীয় কাউন্সিলর ম্যাক্স অ্যাশেনবাগ বলেন, ‘আমাদের গণতান্ত্রিক সমাজব্যবস্থা হুমকির মুখে।’  তিনি বলেন, এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিলো। কারণ রাজনীতিবিদরা এই ডানপন্থীদের বিরুদ্ধে স্পষ্ট কোনও পদক্ষেপ নেননি।  

অ্যাশেনবার্গের আনা প্রস্তাবটিতে বলা হয়, ‘শহরটি গণতন্ত্রবিরোধী, বৈষম্যমূলক ও উগ্রডানপন্থী পরিস্থিতিতে উদ্বিগ্ন কারণ এতে ড্রেসডেনে সহিংসতা বাড়ছে।’ এছাড়া গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করতে ও সংখ্যালঘুদের রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় পরিষদের ৩৯ জন সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিরোধিতা করেন ২৯ জন। বামপন্ধী ও উদারপন্থী দলগুলো এর সমর্থন জানান। গ্রিন পার্টির কাউন্সিলর থমাস লোয়েসার বলেন, ‘শিরোনামেই আমরা স্পষ্ট করে বলেছি। শহর হিসেবে সমাজ হিসেবে আমরা তাদেরই সমর্থন করি জানা বর্ণবৈষম্যর বিরুদ্ধে অবস্থান নেয়।’

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম