সিরিয়ায় তুর্কি নিয়ন্ত্রিত শহরে গাড়িবোমা হামলা, নিহত ১৩

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ০২:৪৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০২:৫১

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক নিয়ন্ত্রণ শহর তাল আবায়াদে এক গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ জন হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সিরিয়ায় তুর্কি নিয়ন্ত্রিত শহরে গাড়িবোমা হামলা, নিহত ১৩

গত মাসে  কুর্দি নিয়ন্ত্রিত এই অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর তুরস্ক এর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইতোমধ্যে তেল আবিয়াদ এবং রাস আল-আইন শহরের মধ্যবর্তী ১ শ’ ২০ কি.মি. এলাকায় নিরাপদ অঞ্চল স্থাপন করেছে। তুরস্ক ও রাশিয়ার সেনাবাহিনী ওই এলাকায় এক সপ্তাহ আগে থেকে যৌথ টহল শুরু  করেছে।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে রয়েছে তুরস্কপন্থী যোদ্ধা এবং বেসামরিক নাগরিক

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কুর্দি মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজি পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম