মেক্সিকোতে মার্কিন পরিবারের ওপর হামলা, ৬ শিশুসহ নিহত ৯

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ২১:১৭আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২১:১৮

মেক্সিকোর উত্তরাঞ্চলে বন্দুকহামলায় এক মার্কিন পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে দুই শিশুও রয়েছে। সোমবার অজ্ঞাত এক ব্যক্তি ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় মাদব চক্রের হামলার শিকার ওই পরিবার।

মেক্সিকোতে মার্কিন পরিবারের ওপর হামলা, ৬ শিশুসহ নিহত ৯

মেক্সিকোর সংবাদমাধ্যমগুলো জানায়, ওই পরিবারের নাম লেবারন পরিবার। তারা অনেকদিন ধরেই উত্তরাঞ্চলের মোরমোন এলাকায় বসবাস করে আসছিলেন। নিহত ও নিখোঁজ সবাই মার্কিন নাগরিক হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে তারা।

স্থানীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি পুড়ে যাওয়া গাড়ি দেখা যায়। ধারণা করা হচ্ছে এই গাড়িটি । পরিবারেরই। স্থানীয় এক্টিভিস্ট জুলিয়ান লেবারোন বলেন, তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অনেককে পুড়িয়ে মারা হয়েছে। লেবারন পরিবারটি কয়েকটি গাড়ির বহরে করে যাচ্ছিলো। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী বলেছেন, বহর দেখে ভুল করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী চিহুয়াহুয়া ও সোনোরা রাজ্যের সরকার এক বিবৃতিতে জানায়, সোমবারের ঘটনার পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনায় নিখোঁজ ও হত্যাকারীকে খুঁজে বের করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, কেন্দ্রীয় ও স্থানীয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাতকারে পরিবারের অন্য এক সদস্য জানান, নিহত ২ শিশুর বয়স এক বছরেরও কম।

এই ঘটনায় টুইট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘দানব, যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট হয়ে তাড়াতাড়ি কাজ শেষ করতে চাই। মেক্সিকোর নতুন প্রেসিডেন্টও একে অনেক গুরুত্ব দিচ্ছে। কিন্তু এই চক্রগুলো এত শক্তিশালী যে কখনও তাদের দমন করতে আপনার সেনাবাহিনী প্রয়োজন হবে।’

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম