নজিরবিহীন পুলিশ বিক্ষোভে উত্তাল দিল্লি

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৯, ০৮:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০৯:৪০

আইনজীবীদের সঙ্গে বিবাদের জের ধরে ভারতের রাজধানী দিল্লির পুলিশ সদর দফতরের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সদর দফতরের সামনে অবস্থান নেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে শামিল হন তারা। নজিরবিহীন পুলিশ বিক্ষোভে উত্তাল দিল্লি
গত শনিবার দুপুরে তিসহাজারি আদালতে লক-আপের বাইরে থাকা প্রহরীদের সঙ্গে বিবাদে জড়ান আইনজীবীরা। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে মারধরের অভিযোগ উঠে আইনজীবীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৮ আইনজীবী ও ২০ পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের জেরে কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়।

ওই ঘটনার পর সোমবার আদালতের বাইরে এক পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগ উঠে একদল আইনজীবীর বিরুদ্ধে। এ নিয়ে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। এ ঘটনায় দুইটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই এর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বিক্ষোভে অনড় পুলিশ সদস্যরা। ‘রক্ষকদের সুরক্ষা দেওয়া হোক’, এমন দাবিতে মঙ্গলবার স্লোগান তোলে দিল্লির পুলিশ সদস্যরা।

এদিকে পুলিশের বিক্ষোভ পরিস্থিতি শান্ত করতে বারবার আশ্বাস দিয়েছেন দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার এইশ সিংঘল বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছেন, তাদের দাবি গুরুত্ব সহকারে দেখা হবে। তিনি বলেন, ‘‘আপনাদের ক্রোধ, দাবিদাওয়া শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়েছে। আপনাদের আশ্বস্ত করছি, প্রতিবাদ বিফল হবে না’’।

দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পটনায়ক বলেছেন, ‘‘সবার কাছে আর্জি রাখছি, দয়া করে শান্তি বজায় রাখুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা আমাদের দায়িত্ব।’’

অন্যদিকে, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে আর্জি জানিয়ে আইনজীবীদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে বিজেপি সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নীরবতার সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম