আইএস নেতা বাগদাদির স্ত্রীকে আটকের দাবি তুরস্কের

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৯, ২২:৩৭আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২২:৪০
image

যুক্তরাষ্ট্রের অভিযানে আত্মঘাতী হওয়া ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বাগদাদি নিহতের সপ্তাহখানেক পর সিরিয়া থেকে তার এক বোনকে আটকের পর এবার তার স্ত্রীকে আটক করা হলো। বুধবার আঙ্কারায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আইএস নেতা বাগদাদির স্ত্রীকে আটকের দাবি তুরস্কের

এরদোয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে, বাগদাদি একটি সুড়ঙ্গের ভেতর আত্মঘাতী হয়েছেন। তারা এ বিষয়টি নিয়েই গণমাধ্যমে প্রচার শুরু করেছে। আমি এই প্রথম ঘোষণা করছি, আমরা বাগদাদির স্ত্রীকে আটক করেছি তবে মার্কিনিদের মতো এ নিয়ে হইচই করিনি। একইভাবে আমরা বাগদাদির বোন ও বোনের স্বামীকেও সিরিয়া থেকে আটক করেছি।’ তবে এ বাগদাদির স্ত্রীকে কোথা থেকে আটক করা হয়েছে সে ব্যাপারিে বিস্তারিত তথ্য দেননি তিনি।

এ সপ্তাহের শুরুর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, তুরস্ক বাগদাদির বোন, বোনের স্বামী ও ছেলের স্ত্রীকে আটক করেছে এবং তাদের কাছ থেকে আইএস এর বিষয়ে গোপন তথ্য পাওয়ার আশা করছে।

এর আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়, গত ২৬ অক্টোবর সিরিয়ায় মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। পরে ওই অভিযানের স্যাটেলাইট ভিডিও প্রকাশ করে ওয়াশিংটন। সবশেষ ৩১ অক্টোবর আইএস-এর পক্ষ থেকেও বাগদাদি হত্যার সত্যতা নিশ্চিত করে জঙ্গিদের নতুন নেতার নাম ঘোষণা করা হয়।

/এইচকে/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯, বাড়ছে স্বজনদের অপেক্ষা
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সর্বশেষ খবর
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা