হাসপাতাল থেকে ছাড়া পেলেন নওয়াজ শরিফ

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ১০:২১আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:২২

হাসপাতালে থেকে ছাড়া পেয়ে নিজ বাসভবনে উঠেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার জাতি উমরা রাইন্দকে নিজ বাসভবনে ওঠেন তিনি। তার সঙ্গে ছাড়া পেয়েছেন মেয়ে মরিয়ম নওয়াজও। 

হাসপাতাল থেকে ছাড়া পেলেন নওয়াজ শরিফ

গত ২২ নভেম্বর প্লাটিলেট মারাত্মকভাবে কমে গিয়ে ২ হাজারে দাঁড়ায় নওয়াজ শরীফের। এরপর লাহোরের সরকারি হাসপাতালে ভর্তি হন ৬৯ বছর বয়সী নওয়াজ। একই হাসপাতালে চিকিৎসা হচ্ছিলো তার মেয়ে মরিয়ম নওয়াজের। তিনিও নওয়াজ শরীফের সঙ্গে ওই বাড়িতে উঠেছেন।

চিকিৎসার জন্য গত সপ্তাহে নওয়াজ শরিফকে আট সপ্তাহের জামিন মঞ্জুর করে ইসলামাবাদ হাইকোর্ট। তিনি সাত বছরের কারাদণ্ডে আছেন। এছাড়া চলতি সপ্তাহে জামিন পেয়েছেন মরিয়ম নওয়াজও। চৌধুরী চিনিকলের মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত তিনি।  

মরিয়ম জানান, নওয়াজ শরিফের বাসায় বিশেষ একটি মেডিক্যাল টিম অবস্থান করছে। তারা ২৪ ঘণ্টাই সাবেক প্রধানমন্ত্রীর দেখাশোনা করবেন।

তবে নওয়াজ শরীফের তিনবার চিকিৎসা করা মেডিক্যাল বোর্ড তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরমার্শ দিয়েছে। বোর্ডের প্রধান মাহমুদ আয়াজ বলেন, ‘আমরা তার শারীরিক পরীক্ষা ও হৃদরোগের চিকিৎসার জন্য আরও আধুনিক সরঞ্জাম চেয়েছি। এই সুবিধা পাকিস্তানে নেই। রোগীকে অবশ্যই চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে হবে।’

পাকিস্তানের চিকিৎসকরা তাদের সেরা চিকিৎসা করেছেন বলেও দাবি করেন আয়াজ। তিনি বলেন, এখনও নওয়াজ শরিফের রক্তের প্লাটিলেট  স্থিতিশীল বা স্বাভাবিক না। তাকে শিগগিরই বিদেশে নিতে হবে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম