বুরকিনা ফাসোতে কানাডীয় প্রতিষ্ঠানের কর্মীবহরে হামলা, নিহত ৩৭

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ১১:০০আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১১:০৫

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি কানাডীয় খনন প্রতিষ্ঠানের গাড়িবহরে হামলা চালায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬০ জন। বুধবার এই ঘটনা বিগত ১৫ মাসের মধ্যে তৃতীয় বড় হামলা বলে জানিয়েছেন স্থানায় গভর্নর সাইদু সানাউ।   

বুরকিনা ফাসোতে কানাডীয় প্রতিষ্ঠানের কর্মীবহরে হামলা, নিহত ৩৭

বুরকিনা ফাসো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। ওই এলাকায় জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের হামলা হয় সেখানে। গত সেপ্টেম্বরেই এক হামলায় ওই অঞ্চলে ৬০ জন প্রাণ হারিয়েছেন। সেখানে ২০১৫ সাল থেকে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আসছে সরকার। তখন থেকে সেখানে ৫৮৫ জনের অধিক ব্যক্তি মারা গেছেন। বিদ্রোহী গোষ্ঠীটির উৎপত্তি হয় মূলত প্রতিবেশী দেশ মালিতে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয় প্রথমে উত্তরাঞ্চলে এবং পরে তা পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

গভর্নর সাইদু সিনাও বলেন, বুধবার সকালে অজ্ঞাতসংখ্যক সশস্ত্র ব্যক্তি এই হামলা চালায়।

প্রতিষ্ঠানের ওই পাঁচটি বাসকে সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলো। সেখানেই হামলা চালানো হয় বলে জানিয়েছেন মাইনের মালিক সেমফাও। তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গেই কাজ করছি যেন আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।

এখনও খনির কার্যক্রম চলছে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি তাা।  

এর আগে ২০১৮ সালের আগস্টে খনিতে যাওয়া গাড়িবহ হামলার শিকার হয়েছিলো। দেশটিতে চার বছর ধরে সহিংসতা চলছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৫ লাখের মতো মানুষ।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম