জাকির নায়েককে ভারতে ফেরত না পাঠানোর আনুষ্ঠানিক চিঠি দিচ্ছে মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ১১:৪৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২৩:৫২

বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে না পাঠানোর ব্যাপারে আনুষ্ঠানিক বার্তা দিচ্ছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আব্দুল্লাহ বলেন, তারা ভারত সরকারকে নিজেদের অবস্থান পরিষ্কার করে একটি চিঠি পাঠাতে যাচ্ছে। 

জাকির নায়েককে ভারতে ফেরত না পাঠানোর আনুষ্ঠানিক চিঠি দিচ্ছে মালয়েশিয়া

ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। ২০১৮ সালে দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে মালয়েশিয়ায় সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তদন্ত করেছে সেখানকার কর্তৃপক্ষ। তখন মাহাথির বলেছিলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে দেশটির কয়েকটি রাজ্যে তার বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাকির নায়েককে দেশে ফিরিয়ে আনতে আরও তৎপর হয়েছে দিল্লি। এরইমধ্যে তার বিরুদ্ধে পরোয়ানাও জারি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে অনুরোধ করা হয়েছিলো যেন জাকির নায়েককে ফেরত পাঠানো হয়। আমরা ইতোমধ্যে ব্যাখ্যা করেছি কেন তাকে পাঠানো হবে না। এবার আনুষ্ঠানিক বার্তা দেওয়া হচ্ছে।

সাইফুদ্দিন আব্দুল্লাহ আরও বলেন,‘ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সঙ্গে বৈঠকের সময় তিনি বিনয়ের সঙ্গে এ ব্যাপারটি তুলে ধরেছেন। তিনি আমাদের এ বিষয়ে একটি চিঠিও পাঠাতে বলেছেন। আমরা সেই চিঠিই পাঠাচ্ছি।’

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম