ন্যাটোতে রুশ অস্ত্রের কোনও স্থান নেই: তুরস্ককে বার্তা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৯, ১৪:৩৯আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৬:৩৪

রাশিয়া থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় আঙ্কারার প্রতি ক্ষুব্ধ ওয়াশিংটন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে আসন্ন বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুর্কি নেতাকে ট্রাম্প সাফ জানিয়ে দেবেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে রুশ অস্ত্রের কোনও স্থান নেই। রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন। রজব তাইয়্যেব এরদোয়ান এবং ডোনাল্ড ট্রাম্প
আগামী বুধবার হোয়াইট হাউজে দুই নেতার বৈঠকের কথা রয়েছে। রবার্ট ও ব্রায়েন জানান, ট্রাম্পের পরিকল্পনা হচ্ছে বৈঠকে তিনি এরদোয়ানকে বলবেন, ন্যাটোর কোনও সদস্য রাষ্ট্র রাশিয়া থেকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম কিনতে পারবে না।

রবার্ট ও ব্রায়েন বলেন, আমরা খুবই হতাশ। ফলে তুর্কি প্রেসিডেন্ট যখন ওয়াশিংটন সফরে আসবেন তখন আমাদের পক্ষ থেকে এটাই হবে তার জন্য স্পষ্ট বার্তা।

যুক্তরাষ্ট্র বরাবরই রাশিয়া থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কেনার বিরোধিতা করে আসছে। এর জেরে তুরস্কের কাছে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সর্বাধুনিক জঙ্গিবিমান এফ-৩৫ বিক্রির সিদ্ধান্ত বাতিল করেছে ওয়াশিংটন।

ন্যাটোর ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানও পুনর্ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি বলেন, এই জোটে কিছুটা ফাটল ধরেছে। এর কারণ জোটের সব সদস্য তাদের জন্য ধার্যকৃত অর্থ পরিশোধ করছে না।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে যাবেন। এবং এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই প্রেসিডেন্ট যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম