প্রতি কেজি পেঁয়াজ ৮ টাকা, ভারতীয় কৃষকের কান্নার ভিডিও ভাইরাল

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৯, ১৬:৩৪আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৬:৩৬
image

সরকার গঠন নিয়ে মহারাষ্টের রাজনীতিতে যখন টানটান উত্তেজনা চলছে, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজ্যের একজন কৃষকের কান্নার ভিডিও। ইন্ডিয়া টুডের এক খবর থেকে জানা গেছে, দিল্লিতে যখন প্রতি কেজি ৯৯ টাকায় বিক্রি হচ্ছে, সেই সময় ওই কৃষক নিজের চাষ করা পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছেন ৮ টাকা কেজি দরে। আনন্দবাজার পত্রিকার খবর থেকে জানা গেছে, পেঁয়াজের দাম না পেয়ে আগামী দিনে সংসার চালানো অনিশ্চিত হয়ে পড়েছে ওই কৃষকের। সেই আশঙ্কাতেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

প্রতি কেজি পেঁয়াজ ৮ টাকা, ভারতীয় কৃষকের কান্নার ভিডিও ভাইরাল

প্রতি মুহূর্তে বদলাচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক চেহারা। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, সরকার গড়তে আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত এনসিপি-কে ডেডলাইন দিয়েছেন রাজ্যপাল। সেই ডেডলাইন পেরনোর আগেই জানা যাচ্ছে, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন রাজ্যপাল। যা ঘিরে ‘মহা’টানাপোড়েন নয়া মোড় নিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যেই ১০ নভেম্বর (রবিবার) নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে কান্নারত একজন কৃষকের ভিডিও শেয়ার করেছেন কংগ্রেস নেতা সুনীল আহিরে।

টুইটার পোস্টে সুনীল জানিয়েছেন, আহমেদনগরের ওই কৃষক বাজারে পেঁয়াজের দাম পেয়েছেন প্রতি কেজিতে মাত্র আট টাকা! ওই দরে নিজের খেতের পেঁয়াজ বিক্রি করে তিনি যে টাকা রোজগার করেছেন তা দিয়ে কী ভাবে শ্রমিকদের মজুরি মেটাবেন, আর সংসার চালাবেন তা নিয়েই চিন্তিত তিনি। সে জন্যই কাঁদতে দেখা যাচ্ছে তাকে।

ভিডিওতে দেখা যায়, কেঁদে কেঁদে তিনি বলছেন, ‘‘আট টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে হল। শ্রমিকদের মজুরি কোথা থেকে দেব? ঘরের লোকেদের কী খাওয়াব? ছেলেদের কী খাওয়াব?’’ সরকার গড়তেই ব্যস্ত রাজনৈতিক দলগুলির উদ্দেশেও তোপ দেগেছেন ওই কৃষক। বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়চ্ছে সবাই। তারা জানে না আমাদের কোন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।’

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম