শেষবারের মতো বেঞ্চে বসলেন সিজেআই রঞ্জন গগৈ

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ১৬:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৬:২২

ভারতের প্রধান বিচারপতি (চিফ জাস্টিস অব ইন্ডিয়া- সিজেআই) রঞ্জন গগৈ অবসরে যাবেন আগামী ১৭ নভেম্বর।  শুক্রবার তিনি সুপ্রিম কোর্টের এক নম্বর আদালতে শেষবারের মতো এজলাসে বসেন।  শেষ দিন তিনি উত্তরাধিকারী হিসেবে মনোনীত বিচারপতি এস এ বোগদে’র সঙ্গে একই বেঞ্চে মাত্র চার মিনিট অবস্থান করেন। এসময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট রাকেশ খান্না। শেষবারের মতো বেঞ্চে বসলেন সিজেআই রঞ্জন গগৈ

গত বছরের ৩ অক্টোবর ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন রঞ্জন গগৈ। রাষ্ট্রপতি ভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।আসামের মানুষ হিসেবে তিনিই প্রথম প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি। শপথ নিয়ে দিল্লিতে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজ ঘাটে যান রঞ্জন তিনি।

সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবার অবসর নেওয়ার আগেও তিনি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে সেখানে যাবেন। পরে একই দিন দেশের বিভিন্ন উচ্চ আদালতের প্রায় ৬৫০ বিচারপতি ও ১৫ হাজার বিচারিক কর্মকর্তার সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। তাদের উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

১৯৭৮ সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছিলেন গগৈ। ২০০১ সালে গুয়াহাটি আদালতের বিচারপতি পদে উন্নীত হন তিনি। এর দশ বছর পরে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদের দায়িত্ব নেন। ৬৪ বছরের গগৈ মৃদুভাষী ও কড়া আইনজীবী হিসেবেই পরিচিত। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় শতাব্দী প্রাচীন অযোধ্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেছে তার নেতৃত্বাধীন বেঞ্চ।

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম