পরিচয় পাওয়া গেছে এক হামলাকারীর

বিদেশ ডেস্ক।।
১৫ নভেম্বর ২০১৫, ০৯:৩৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৮

প্যারিসে হামলা ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় শোকে মুহ্যমান সারা বিশ্ব। নারকীয় এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের পরিচয় জানতে এখন চেষ্টা করছে ফ্রান্সসহ অনেক দেশই। তবে এখন পর্যন্ত একজন হামলাকারীর পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে ফ্রান্স। এই হামলাকারী প্যারিসেই থাকতো। তার নাম ইসমাইলি ওমর মোস্তফাই। যার বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ রয়েছে। আরেক হামলাকারীর কাছে সিরিয়ার পাসপোর্ট পাওয়া গেছে।

প্যারিসে হামলা

ইসমাইলি ওমরের স্বজনদের আটক করেছে পুলিশ। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। এরই মধ্যে হামলাকারী সন্দেহে বেলজিয়াম সীমান্ত থেকে তিনজনকে আটক করেছে ফ্রান্স পুলিশ।

প্যারিসে হামলা

এএফপি জানিয়েছে, ২৯ বছর বয়সী ইসমাইলি ওমরের একটি আঙুল পাওয়া গেছে কনসার্ট হলের কাছে। তার আঙুলের সঙ্গে পুলিশের রেকর্ডে থাকা আঙুলের ছাপের মিল রয়েছে। অপরাধী হিসেবে তার নাম পুলিশের খাতায় রয়েছে। তবে তিনি কখনও জেল খাটেননি।

প্যারিসে হামলা

ইসমাইলি ওমরের ভাই ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বড় ভাই জানিয়েছে, অনেক বছর হয় তার ছোট ভাইয়ের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।

প্যারিসে হামলা

এছাড়াও ফরাসি গোয়েন্দারা জানতে পেরেছে, মোট তিন দলে বিভক্ত হয়েই প্যারিসের ছয়টি জায়গায় হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। এতে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে ৩০০। এর মধ্যে ৯০ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে আলজেরিয়া, বেলজিয়াম, ব্রাজিল, ব্রিটেন, চিলি, মেক্সিকো, মরক্কো, পর্তুগাল, রোমানিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে।

হামলাকারীদের ব্যাপারে ফরাসি কর্তৃপক্ষ এখনও তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে। নিহত সাত হামলাকারীর পরিচয় বের করতে কাজ করে যাচ্ছে পুলিশ।

প্যারিসে হামলা

প্রসিকিউটর ফাঁসোয়া মোলিস বলেন, ‘তারা কিভাবে এবং কোথা থেকে এসেছেন, তাদের কারা অর্থ দিয়েছে, সেগুলো আমরা খুঁজে বের করব। ওই হামলায় নিহত সাতজন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলেন।’

এদিকে, শনিবার ভোরে সীমান্ত অতিক্রমের সময় তিনজন ফরাসি নাগরিককে গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিশ। প্যারিস হামলার সঙ্গে তাদের সম্পৃকতা আছে কিনা সেটা যাচাই করছে বেলজিয়াম কর্তৃপক্ষ। এদের অন্তত একজন শুক্রবার সন্ধ্যায় প্যারিসে ছিলেন বলে বেলজিয়াম কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্যারিসে হামলা

এই সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করেছে আইএস।

চলতি মাসে শেষ দিকে ফ্রান্সে জলবায়ু বিষয়ক এক সম্মেলন হওয়ার কথা ছিল। ওই সম্মেলনে ১১৮ দেশের নেতা এবং বিভিন্ন দেশের চার হাজার প্রতিনিধি উপস্থিত হওয়ার কথা। হামলা সত্ত্বেও ফ্রান্স এ সম্মেলন আয়োজন করবে বলে জানিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ সম্মেলনে যোগ দেবেন।  সূত্র: বিবিসি, গার্ডিয়ান, টেলিগ্রাফ।

/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম