মালিতে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৪১

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ২০:১৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২০:১৭

মালির পূর্বাঞ্চলে সেনাবাহনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার ব্যাপক সংঘর্ষে ৪১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৪ জন সেনাসদস্য রয়েছেন। সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

মালিতে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৪১

মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এতে করে ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগ কোণঠাসা হয়ে পড়ে। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন পাঁচ জাতির বাহিনী (জি-ফাইভ সাহেল নামে পরিচিত) অভিযান চালিয়ে জঙ্গিদের উৎখাত করলেও পরে ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে ওঠে জঙ্গিরা।

জানা যায়, মালির উত্তরপূর্বাঞ্চলীয় তাবানকোর্ট শহরের কাছে একটি টহল দল সোমবার হামলার শিকার হওয়ায় মালি ও নাইজার বাহিনী সেখানে যৌথ অভিযান চালায়।

সামরিক সূত্র জানায়, এ অভিযানে মোট ২৪ সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়। অপরদিকে অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত হয়। গ্রেফতার করা হয় শতাধিক সন্দেহভাজনকে। গ্রেফতারকৃতরা নাইজার সৈন্যদের কাছে বন্দী রয়েছে। এর আগে এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ফরাসি ও নাইজার বাহিনী পাল্টা অভিযানে অংশ নিয়েছে। সোমবারের অভিযান ছিল সামরিক বাহিনীর জন্য বড় ধরনের আরেকটি ক্ষতি।

২০১২ সালে মালির উত্তরাঞ্চল জঙ্গিদের হাতে চলে যায়। পরে ফরাসি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

বিদেশ ডেস্ক

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক