শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ২০:৩৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২০:৪৫

ভারতের রাজধানী নয়া দিল্লিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। কেঁপে ওঠে লক্ষ্ণৌ ও ভারতের উত্তরাঞ্চলও। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ১। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নেপালের বনাঞ্চলে মাঝারি মানের ভূমিকম্প হয়েছে। তার প্রভাবেই দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল কম্পন অনুভূতি হয়েছে। দিল্লি-এনসিআর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ থেকে কম্পনের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারত-নেপাল সীমান্তের কাছে।

এই ভূমিকম্পের পরই দিল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে ঘরবাড়ি-অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন সবাই। জেলা প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের কারণে সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির বিষয়ে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।    

আগে থেকেই দিল্লিতে বায়ুদূষণে বিপর্যস্ত নগরবাসী। এদিন বিকেলে নতুন আতঙ্কের জন্ম দেয় ভূমিকম্প। অনেকেই অপেক্ষায় থাকেন আফটার শকের। তবে বড় কোনও কম্পন আর হয়নি।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম