চীনের নিপীড়নের শিকার ব্রিটিশ দূতাবাস কর্মী

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ২০:৫০আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২০:৫৩

হংকংয়ে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের এক কর্মী বিবিসির কাছে চীনে নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি বলেন, তার চোখ বেঁধে নির্যাতন করা হয়।  তাকে মারধর করা হয়েছে এবং জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বাক্ষর করা হয়েছে। ব্রিটিশ সরকারও তার দাবি বিশ্বাসযোগ্য বলে আখ্যা দিয়ে চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে। তবে চীন সেই তলব গ্রহণ না করে বেইজিংয়ে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি জানিয়েছে।  

চীনের নিপীড়নের শিকার ব্রিটিশ দূতাবাস কর্মী

সাইমন চেং নামের হংকংয়ের সেই নাগরিক প্রায় দুই বছর ধরে যুক্তরাজ্য সরকারের হয়ে কাজ করছেন। চলতি বছর আগস্টে চীন সফরের কারণে তাকে ১৫ দিন আটক রাখা হয়। চেং বলেন, ‘আমাকে বেঁধে রাখা হয়, চোখ বেঁধে রেখে হুডি দিয়ে মাথাও ঢেকে ফেলা হয়। সেখানে মারধরের পর জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয় তার

সাইমন চেং দাবি করেন, হংকংয়ে চীনবিরোধী আন্দোলনকারীদেরকেও সেখানে বন্দি থাকতে দেখেছেন তিনি। তিনি আশঙ্কা করেন এতে করে আন্দোলন আরও বেগবান হবে। সাইমন বলেন, আটককারীরা তাকে বলেছিলেন তারা গুপ্তচরবৃত্তিতে যুক্ত এবং সেখানে কোনও মানবাধিকার নেই। এর পরেই  তাকে নির্যাতন করতে শুরু করে আটককারীরা।

সাইমন বলেন, তার হাতে হাতকড়া লাগানো ছিলো। আর তা মাথার ওপর তুলে শেকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয় তাকে।  তারা তার কাছে এই আন্দোলনে যুক্তরাজ্যের ভূমিকা জানতে চেয়েছিলো। যুক্তরাজ্য কোনভাবে আন্দোলনকারীদের অস্ত্র কিংবা অর্থ সহায়তা করছে কি না তাও জানার চেষ্টা করে তারা।  তিনি বলেন, ‘তারা আমার হাঁড়ে আঘাত করতে থাকে, আমার গোড়ালিসহ স্পর্শকাতর অঙ্গে মারতে থাকে।’

সাইমন আরও বলেন, ‘আমি হংকংয়ের অনেককে আটক হতে দেখেছি। আমি শুনেছি কাউকে হাত তুলতে বলার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ‘‘এই হাত দিয়েই তো পতাকা তুলেছিলে তোমরা’ । তিনি বলেন, ওই গোপন পুলিশ খুব স্পষ্ট করে বলেছে যে তারা হংকংয়ের নাগরিককে আটক করেছে। 

সাইমন চেং আরও বলেন, তিনি তাদের আশ্বস্ত করতে চেয়েছেন যে এর সঙ্গে যুক্তরাজ্য জড়িত নয়। তবে তারা মানতে চায়নি। জোর করে তাকে দিয়ে দুটি ভিডিওবার্তায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয় তারা।

বিবিসিকে দেওয়া সাক্ষাতকার ছাড়াও নিজে বিস্তারিত ওিই ঘটনার বিবরণ প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, আটকের ১১তম দিন থেকে হঠাৎ তার সঙ্গে ভালো আচরণ শুরু করে। সেদিনেই প্রথম আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার হারিয়ে যাওয়ার খবর সামনে আসে।  

ব্রিটিশ সরকার জানায়, তার মুক্তি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপড়তা চালানো হয়। চীনের দাবি, পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চীন ১৫ দিন আটক রেখেছিলো তাকে। সাইমন বলেন, এটা তাকে দীর্ঘসময় বন্দি রাখার কৌশল ছিলো চীনের। চীনে প্রশাসনিক এই আটকের এখতিয়ার আছে পুলিশের। এতে তাদের কোনও বিচারিক প্রক্রিয়ার দরকার হয় না।

বিবিসিতে ওই সাক্ষাতকার প্রকাশিত হওয়ার পর চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তিনি বলেন, চীনে আটক থাকা অবস্থায় সাইমন চেংয়ের ওপর অপমানজনক আচরণে আমরা খুবই ক্ষুব্ধ। আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা চাই এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হোক।’

তবে বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, তারা এই তলব গ্রহণ করেননি বরং তারা ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে। মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি  যুক্তরাজ্য আরও বিচক্ষণ হবে এবং হংকং ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করবে। কারণ এতে করে যুক্তরাজ্যের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে।  

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম