লন্ডনে চিকিৎসা নিচ্ছেন নওয়াজ শরিফ

অদিতি খান্না, যুক্তরাজ্য
২০ নভেম্বর ২০১৯, ২২:৪৮আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২৩:২৫

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নেওয়া শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লন্ডনে পৌঁছানোর একদিন পর বুধবার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করেন তিনি। 

লন্ডনে চিকিৎসা নিচ্ছেন নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের প্লেটলেট অত্যন্ত সংকটজনক মাত্রা ২০০০-এ নেমে এলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। প্লেটলেট কাউন্ট কিছুতেই স্বাভাবিক অবস্থায় আসছে না। এরকম পরিস্থিতিতে শুক্রবার তার দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নিলে ৬৯ বছর বয়সী নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যায় তার পরিবার।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের ঊর্ধ্বতন নেতারা বলে, সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসে দেখা করবেন। দলের মুখপাত্র বলেন, ‘হারলি স্ট্রিট ক্লিনিকের পরামর্শকের সঙ্গে অ্যাপয়েনমেন্ট রয়েছে তার। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

লন্ডনে নওয়াজের সঙ্গে রয়েছেন তার ভাই শেহবাজ শরিফ ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান। মঙ্গলবার রাতেই দোহা হয়ে লাহোর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পৌঁছান তিনি। সেখান থেকে তাকে গাড়িতে করে নিয়ে যান তার ছেলে হাসান ও হুসেইন নওয়াজ এবং মেয়ে আসমা শরিফ।

এ সময় লন্ডনে তার বাড়ির সামনে বেশ কিছু সমর্থক জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলো। সাংবাদিকদের হুসেন নওয়াজ বলেন, আমি চাই না এটা কোনোভাবে রাজনৈতিক ইস্যু হিসেবে দেখা হোক। এই মুহূর্তে নওয়াজ শরিফের সুস্থতা সবচেয়ে বেশি জরুরি।’

তিনি আরও বলেন, আমি বলেছি থ্রোম্বোসাইটোপিনিয়া ও প্লাটিলেট কমে যাওয়ার ব্যাপারে তদন্ত প্রয়োজন। বিষক্রিয়ার মাধ্যমে এটা হতে পারে। তবে আবারও বলছি, এই মুহূর্তে আমাদের সবচেয়ে জরুরি নওয়াজ শরিফের চিকিৎসা ও সুস্থতা।

নওয়াজ শরিফকে ইমিউন সিস্টেম অর্ডার ও কিডনি চিকিৎসা করতে হয়েছে। এরপর লন্ডনে উন্নত চিকিৎসার জন্য অনুমতি মেলে তার।

লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের আদালত। গত সেপ্টেম্বরে নিম্ন আদালতের রায়ের কার্যকারিতা স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ। মামলার চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত ৫ লাখ রুপিতে নওয়াজ ও তার পরিবারের সংশ্লিষ্ট সদস্যদের জামিন মঞ্জুর করেন আদালত। দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত শরিফ চিকিৎসার প্রয়োজনে আট সপ্তাহের জন্য জামিন চেয়ে পাক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত ২৬ মার্চ শুনানির পরে প্রধান বিচারপতি আসিফ সঈদ খোসার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ৫০ হাজার পাকিস্তানি রুপির বন্ডের বিনিময়ে ছয় সপ্তাহের জামিন দেয়।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম