‘ইন্দ্রের সিংহাসন দিতে চাইলেও’ আর বিজেপির পাশে থাকবে না শিবসেনা

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ২৩:০৭আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২৩:১১
image

দেবরাজ ইন্দ্রের সিংহাসন দিতে চাইলেও আর বিজেপির পাশে শিবসেনা থাকবে না বলে জানিয়েছেন এ দলের আইনপ্রণেতা সঞ্জয় রাউত। এ সময় তিনি দাবি করেন, ভারতের মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি ও শিবসেনা জোট ক্ষমতায় গেলে মুখ্যমন্ত্রীর আসন পাবে তার দল। শুক্রবার (২২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

‘ইন্দ্রের সিংহাসন দিতে চাইলেও’ আর বিজেপির পাশে থাকবে না শিবসেনা

ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর শিবসেনা জোট করেছে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্নে অনড় রয়েছে তারা।  শুক্রবার শিবসেনার আইনপ্রণেতা সঞ্জয় রাউতকে এক সাংবাদিক বলেন যে, শোনা যাচ্ছে বিজেপি শিবসেনার সঙ্গে মুখ্যমন্ত্রীর আসন ভাগাভাগিতে রাজি হয়েছে। তাহলে আবারও বিজেপির সঙ্গে সমঝোতা হতে পারে কীনা এমন এক প্রশ্নের জবাবে সঞ্জয় জানান, তাদের সঙ্গে আর যাবে না শিবসেনা।

শিবসেনা নেতা বলেন, ‘সব রকম প্রস্তাবের সময় শেষ হয়ে গেছে।’ এখন মহারাষ্ট্রের মানুষ শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় বলে দাবি করেন তিনি। নতুন জোটের এই তিন দল শুক্রবারই সরকার গঠনের দাবি নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে দেখা করবে কিনা, তা জানতে চাইলে রাউত বলেন, 'মহারাষ্ট্রে তো রাষ্ট্রপতি শাসন চলছে, তাহলে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবো কেনা?'

/এইচকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম