মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৯, ০৯:৫৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১১:৪৮
image

ভারতের মহারাষ্ট্রের রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী পদে এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। বিজেপি ও এনসিপির জোট গঠনের করার পর শনিবার সকালে তারা শপথ নেন। তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ

ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর শিবসেনা জোট করে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্নে অনড় ছিল তারা। শুক্রবার রাতে বৈঠকের পর জানানো হয়, মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন উদ্ভব থ্যাকারে। শনিবার সকালেই হিসেবটা বদলে যায়। গত এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। অবশেষে শপথ নিলেন বিজেপি ও এনসিপি জোটের নেতারা।

শপথ গ্রহণের পর দেবেন্দ্র বলেছেন, ‘বিজেপি মহারাষ্ট্রের মানুষদের স্থায়ী সরকার দিতে চায়। শিবসেনা জনগণের আদেশ মেনে নেয়নি। সরকার গঠনে সাহায্য করার জন্য এনসিপিকে অনেক ধন্যবাদ।’

এনসিপির সহায়তায় মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন করায় অভিনন্দন জানালেন ভারতীয় প্রধানমন্ত্রী। টুইটে নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে শুভেচ্ছা জানালেন তিনি। টুইটে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, তারা (দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার) একসঙ্গে ভালভাবে কাজ করবেন। মহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

/এইচকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম