বলসোনারো সরকারের মেয়াদ ‘নরক’ বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি লুলার

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৯, ২১:৪২আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:৪৭

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর উগ্র ডানপন্থী সরকারের বিরুদ্ধে দেশজুড়ে প্রচার চালানোর ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। সদ্য কারামুক্ত বামপন্থী এই নেতা অভিযোগ করেন তাকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছিল। শুক্রবার তিনি বলেন, এই সরকারের মেয়াদকে নরক বানিয়ে ছাড়বেন তিনি। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা

২০০৩ ও ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লুলা ডি সিলভা। ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কর্মসূচির মাধ্যমে কার্যালয় ছাড়ার সময়ে ৮৭ শতাংশ মানুষের সমর্থন ছিল তার প্রতি। সর্বশেষ নির্বাচনে পরাজিত হলে ৭২ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কারাদণ্ড দেয় আদালত। ২০১৮ সালের এপ্রিলে আত্মসমর্পণ করার পর থেকে ১২ বছরের দণ্ড নিয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি। গত ৮ অক্টোবর দেশটির সর্বোচ্চ আদালতের এক আদেশে মুক্তি পান তিনি।

শুক্রবার রাজধানী সাও পাওলোতে বামপন্থী ওয়ার্কাস পার্টির এক সম্মেলনে বক্তব্য রাখেন লুলা ডি সিলভা। তিনি বলেন, দেশের জন্য লড়াই করতে অন্য যেকোনও সময়ের চেয়ে এখন তিনি বেশি শক্তিশালী। ৭৪ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, ‘আমি যেদিন ফেডারেল পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলাম সেদিনের থেকে আজ আরও বেশি শক্তি অনুভব করছি। আপনারা আমাকে দেশজুড়ে ঘুরে বেড়াতে দেখবেন। এটা কেবলমাত্র তাদের (বলসোনারো সরকার) মেয়াদ নরক বানানোর জন্য নয় বরং ব্রাজিলের জনগণকে রক্ষায়। কারণ তারা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে তা তাদের প্রাপ্য নয়’।  ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা অভিযোগ করেন প্রেসিডেন্ট জইর বলসোনারো ব্রাজিলের সব সামাজিক ও গণতান্ত্রিক অর্জন ধ্বংস করে ফেলতে চায়।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম