পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের ডাক দিলেন পোপ ফ্রান্সিস

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৯, ১৩:১৭আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২৩:৩৪
image

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের ডাক দিলেন জাপান সফররত পোপ ফ্রান্সিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে মার্কিন বোমায় ক্ষতবিক্ষত নাগাসাকি শহর পরিদর্শনকালে তিনি বিশ্বনেতাদের প্রতি এ আহ্বান জানান। সে সময় পরমাণু অস্ত্র উন্নয়নকে ‘নিরাপত্তার মিথ্যা অজুহাত’ আখ্যা দেন তিনি।

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের ডাক দিলেন পোপ ফ্রান্সিস

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ পর্যায়ে তখন ৬ আগস্ট জাপানের হিরোশিমা আর ৯ আগস্ট নাগাসাকিতে বোমারু বিমান থেকে আণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এতে মুহূর্তেই তছনছ হয়ে যায় শহর দুটি। ইতিহাসের ভয়াবহতম ওই বোমা হামলায় হিরোশিমায় ১ লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে ৭৪ হাজার মানুষের প্রাণহানি হয়। যারা প্রাণে বেঁচে গেছেন তাদের অনেকেই এখনও বয়ে বেড়াচ্ছেন তেজস্ক্রিয়তার প্রভাব।

বেশ কিছু দিন আগেই পরমাণু অস্ত্রবিরোধী প্রচারে জাপানে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন পোপ ফ্রান্সিস। শনিবার টোকিও বিমানবন্দরে নেমেই তিনি জানান, হিরোশিমা-নাগাসাকি থেকেই চারদিনের জাপান সফর শুরু করতে চান।

রবিবার নাগাসাকির মাটিতে দাঁড়িয়ে বিশ্বনেতাদের উদ্দেশে পোপ বলেন, ‘আমি নিশ্চিতভাবেই বলতে চাই, পরমাণু অস্ত্রমুক্ত একটি পৃথিবী গড়ে তোলা কেবল সম্ভবই নয়, এটি অপরিহার্যও বটে। রাজনীতিকদের উদ্দেশে বলতে চাই, আপনারা ভুলে যাবেন না, এই ধারার অস্ত্রগুলোই জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।’

উল্লেখ্য, এটি হচ্ছে গত ৩৮ বছরের মধ্যে কোনও প্রধান ক্যাথলিক ধর্ম যাজকের প্রথম জাপান সফর। সোমবার তিনি টোকিওতে সম্রাট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। দেখা করবেন ২০১১ সালের মার্চে উত্তর-পূর্ব জাপানে আঘাত হানা ভূমিকম্প ও সুনামি থেকে প্রাণে বেঁচে যাওয়া মানুষের সঙ্গে। মঙ্গলবার জাপান ত্যাগের আগে টোকিওর সোফিয়া বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেওয়ারও কথা রয়েছে তার।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম