ট্রাম্প আর মজার মানুষ নন, বিপদজনক: হিলারি

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৫, ২২:০১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২২:১১
image

Hilaary যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মুসলিমবিদ্বেষী মন্তব্যটিকে লজ্জাকর ও বিপদজনক উল্লেখ করে এর নিন্দা জানালেন ডেমোক্র্যাট প্রার্থিতা প্রত্যাশী হিলারি ক্লিনটন। একইসঙ্গে ট্রাম্পকে আর মজার মানুষ বলা যায় না বলেও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার এনবিসি’র কমেডি ধাচেঁর টকশো 'লেইট নাইট উইথ সেঠ মেয়ার্সে' রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে এভাবে আক্রমণ করেন হিলারি। অনুষ্ঠানের উপস্থাপকের উদ্দেশে তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে আমি ভাবছি যে, আপনারা এবং আমরা প্রত্যেকে অনেক কিছু নিয়েই হাসি তামাশা করি। কিন্তু ট্রাম্প সেগুলোকে ছাপিয়ে গেছে এবং সীমা অতিক্রম করে ফেলেছে। এখন তিনি যা বলছেন, তা কেবল লজ্জাজনক আর ভুলই নয়, তা বিপদজনকও।’

 

ট্রাম্পের এ ধরনের উক্তি সশস্ত্র সংগঠন আইএস’র উত্থান ঠেকাতে জাতির যে সক্ষমতা রয়েছে তা নষ্ট করছে এবং তার মন্তব্যটির মাধ্যমে উসকানি তৈরি করে আইএস আরও অনেককে তাদের দলে ভেড়াতে পারবে বলেও আশঙ্কা প্রকাশ করেন হিলারি।

 

এর আগে মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে প্রচারণার শেষ দিনে ডোনাল্ড ট্রাম্পের উক্তি টেনে অন্য রিপাবলিকানদের সমালোচনা করেন হিলারি। তার মতে, রিপাবলিকান নেতারা ট্রাম্পের সমালোচনা করলেও আদতে তাদের মানসিকতা একই। হিলারি বলেন, ‘রিপাবলিকানদের অনেকেই মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেন। তাদের ভাষা হয়তো অতটা খোলামেলা থাকে না, তবে তাদের ধ্যান-ধারণা একই।’

 

সোমবার মুসলমানদের যুক্তরাষ্ট্র প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করতে বলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়া হামলার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।  যুক্তরাষ্ট্রে আসলে কী ঘটে চলেছে, সেটা খুঁজে বের করার আগ পর্যন্ত এই প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ রাখা দরকার বলে মন্তব্য করেন ট্রাম্প। জনমত জরিপের বরাতে তিনি দাবি করেন, মার্কিনিদের প্রতি মুসলমানদের ঘৃণা দেশটাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণেরও পরামর্শ দেন তিনি। এরপর নিজের দেশ এবং দেশের বাইরে ব্যাপক সমালোচিত হন ট্রাম্প।

 

তবে যতই নিন্দার মুখে পড়েন না কেন, এনবিসি এবং ওয়াল স্ট্রিট জার্নালের জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেয়ার ব্যাপারে অনেক রিপাবলিকান সমর্থকেরই সম্মতি রয়েছে। আর সবশেষ বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস সিবিএস নিউজের জরিপ অনুযায়ী, জাতীয়ভাবে ৩৫ শতাংশ প্রাথমিক পর্যায়ের রিপাবলিকান ভোটারেরই ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম