তালেবান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাইছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৯, ১৮:০০আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৮:০৫

থ্যাংকস গিভিং ডে’র দিনে আকস্মিকভাবে আফগানিস্তান সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  বৃহস্পতিবার কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বাগরাম বিমান ঘাঁটিতে উপস্থিত হয়ে তিনি দেশটিতে থাকা মার্কিন সেনাদের ধন্যবাদ জানান। আফগান বিদ্রোহী গোষ্ঠী তালেবান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাইছে বলে দাবি করেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার কাবুল সফরে গিয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও বৈঠক করেন ট্রাম্প। তালেবান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাইছে: ট্রাম্প

দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান কর্মকর্তারা।এ বছরের সেপ্টেম্বরে দুই পক্ষের আলোচকেরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌছানোর কথা বললেও তা বাতিল করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সম্প্রতি দুই পক্ষের বন্দি বিনিময়ের পর চুক্তি নিয়ে নতুন আশা দেখা দেয়। সিনিয়র তালেবান কমান্ডাররা বলেছেন গত সপ্তাহে কাতারে মার্কিন আলোচকদের সঙ্গে তাদের আলোচনা শুরু হয়েছে। এমন অবস্থায় আফগানিস্তান সফর করলেন ট্রাম্প।

বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান যখন বাগরাম বিমানঘাঁটিতে পৌছায় তখন তার সঙ্গে হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রাইয়েন ও সহকারী ও নিরাপত্তা কর্মীদের একটি ছোট দল ছিল। সেখানে পৌছে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক শেষে তিনি মার্কিন সেনাদের সঙ্গে থ্যাংকস গিভিং ডে’র ডিনারে বসেন। তাদের সঙ্গে আলাপচারিতা ছাড়াও ছবিও তোলেন তিনি। তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অসাধারণ কাজ করেছেন। এখানে আসতে পেরে আমি সম্মানিত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তালেবান চুক্তি করতে চাইছে আর আমরা তাদের সঙ্গে বৈঠক করছি। আমরা বলেছি যুদ্ধবিরতি হতে হবে কিন্তু তারা আগে তা না চাইলেও এখন সম্ভবত চুক্তিতে সম্মত হবে। এর মধ্য দিয়ে সমাধানের পথ বের হতে পারে। 

টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের অংশ হিসেবে সামরিক জোট ন্যাটো হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি।

বর্তমানে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনার পাশাপাশি কয়েক হাজার ন্যাটো সৈন্যও রয়েছে। আফগান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রায় ২৪০০ সেনা নিহত হয়েছে।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজনে দীর্ঘমেয়াদে আফগানিস্তানে মার্কিন সেনা রাখতে আগ্রহী তিনি। তিনি বলেন, চুক্তি বা চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আমরা থাকতে যাচ্ছি। আর তারাও খুব করে একটা চুক্তি করতে চাইছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম