লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় হতাহত ৫

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ০৭:৪৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০৭:৫০

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে শুক্রবারের ছুরি হামলায় অন্তত পাঁচজন হতাহত হয়েছেন। এরমধ্যে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত দুইজনের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এ ছুরিকাঘাতের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় হতাহত ৫
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস প্রধান সিমন স্টিভেনস জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল; তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আরেকজনের অবস্থাও স্থিতিশীল। আহত তৃতীয় ব্যক্তির আঘাত খুব গুরুতর নয়।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বেলা দুইটার দিকে এ হামলা চালানো হয়। গুলির শব্দে আতঙ্কিত লোকজন পালাতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেতুতে সব ধরনের চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

হামলাকারী ২৮ বছরের উসমান খান একটি ভুয়া সুইসাইড ভেস্ট বা বিস্ফোরকযুক্ত পোশাক পরে এ হামলা চালায়। বেশ কয়েকজনকে ছুরিকাঘাতের পর এক পর্যায়ে সে পুলিশের গুলিতে নিহত হয়। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছেন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীকে শনাক্ত করতে সম্ভব হয়েছে। সে স্ট্যাফোর্ডশায়ার এলাকার বাসিন্দা। বছরখানেক আগে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পেয়েছিল সে। মুক্তির জন্য একটি ইলেক্ট্রনিক ট্যাগ পরিধান করা এবং নিজের চলাফেরায় কর্তৃপক্ষের নজরদারির বিষয়ে সম্মত হয়েছিল সে।

শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজে বাসের মধ্যে আটকা পড়েন আমান্ডা হান্টার নামের একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘হঠাৎ করে বাস থেমে গেলো। গোলমাল শুনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে এক ব্যক্তির দিকে এগিয়ে যেতে দেখলাম। মনে হলো তার হাতে কিছু একটা আছে, কিন্তু আমি শতভাগ নিশ্চিত নই। পরে এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করে।’

টুইটারে দেওয়া এক পোস্টে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশ ও জরুরি বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

লন্ডনের পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেছেন, আমাদের শহরটি আবারও সন্ত্রাসবাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ ঘটনায় আমি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ।

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৭ সালের জুনে তিন জঙ্গি ব্রিজটিতে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরিকাঘাতে আটজনকে হত্যা করে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান 
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত