গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ১৮:০০ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৮:০০

গুগল ক্লাউড জানিয়েছে, যুক্তরাজ্যে তাদের ক্লাউড সাইটে সৃষ্ট বিভ্রাট তারা সমাধান করেছে। এ বিভ্রাটে দেশটির ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান ও আদালতের সেবা ব্যাহত হয়েছিল।

অনেক অনলাইন প্ল্যাটফর্মের অবকাঠামো ও সেবা যে কয়েকটি বড় ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে, গুগল ক্লাউড তাদের একটি। মঙ্গলবার ভোরে প্রতিষ্ঠানটি তাদের লন্ডনের ডেটা সেন্টার কমপ্লেক্স ইউরোপ-ওয়েস্ট২-এ একাধিক সেবায় সমস্যার কথা জানায়। মঙ্গলবার সকালে রেভোলুট, লয়েডস ব্যাংক ও এইচএসবিসিসহ যুক্তরাজ্যের জনপ্রিয় বেশ কয়েকটি সেবা বিঘ্নের কথা জানায়। এর আগে অনলাইনে ব্যবহারকারীরা হাজার হাজার সমস্যার অভিযোগ জানান।

প্রযুক্তি জায়ান্টটি ক্ষতিগ্রস্তদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে গুগল ক্লাউডের এক মুখপাত্র বলেন, ইউরোপ-ওয়েস্ট২ ক্লাউড অঞ্চলে একটি তৃতীয় পক্ষের স্থাপনায় বিদ্যুৎসংক্রান্ত ঘটনার কারণে গুগল ক্লাউড সেবায় যে বিঘ্ন ঘটেছিল, আমরা তা সমাধান করেছি। তিনি আরও বলেন, সেবা পুনরুদ্ধার করা হয়েছে।

মুখপাত্র জানান, ঘটনার বিশ্লেষণ প্রতিষ্ঠানটি তাদের সার্ভিস হেলথ ড্যাশবোর্ডে প্রকাশ করবে, যেখানে বিশ্বজুড়ে ক্লাউড সেবার অবস্থা নিয়ে গ্রাহকদের হালনাগাদ তথ্য দেওয়া হয়। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), মাইক্রোসফট অ্যাজিউর ও গুগল ক্লাউডের মতো ক্লাউড কম্পিউটিং জায়ান্টরা বিশ্বের বিভিন্ন স্থানীয় বা আঞ্চলিক সাইটে তাদের সেবা দেয়, যাকে তারা অঞ্চল বলে। এসব অঞ্চলে তাদের ডেটা সেন্টার থাকে।

মঙ্গলবার সকালে সার্ভিস ড্যাশবোর্ডের হালনাগাদে গুগল ক্লাউড জানায়, যুক্তরাজ্যের লন্ডনে তাদের ক্লাউড স্থাপনা ইউরোপ-ওয়েস্ট২ অঞ্চলে বেশ কিছু ক্লাউড সেবায় ত্রুটি বেড়েছে এবং নেটওয়ার্ক মাঝেমধ্যে বিকল হচ্ছে। পরে প্রতিষ্ঠানটি জানায়, তাদের একটি ছোট ডেটা সেন্টার জোন ইউরোপ-ওয়েস্ট২-বি-তে বিদ্যুৎসংক্রান্ত ঘটনা থেকে সমস্যার সূত্রপাত।

এতে যুক্তরাজ্যের জনপ্রিয় বেশ কয়েকটি প্ল্যাটফর্ম ও সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়। রয়্যাল মেইল, ডিপিডি ও ই-বাইক সেবা ফরেস্টসহ বিভিন্ন সাইটে সমস্যার কথা জানান গ্রাহকেরা। এইচএম কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস সার্ভিসও জানায়, দূরবর্তী শুনানিতে ব্যবহৃত ভিডিও প্ল্যাটফর্মে সমস্যার বিষয়ে তারা অবগত। ব্যাংকিং সেবাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়। বিদেশে থাকা অর্থে প্রবেশ করতে না পারা থেকে শুরু করে সম্পত্তি ক্রয় সম্পন্ন করতে হিমশিম খাওয়া পর্যন্ত নানা সমস্যার কথা জানান গ্রাহকেরা।

গ্লাসগোর ২৫ বছর বয়সী রেভোলুট গ্রাহক র‍্যাচেল এলেন বিবিসি নিউজকে বলেন, তিনি নিজের অর্থে প্রবেশ করতে পারেননি। তিনি বলেন, আজ আমি একটি শপিং সেন্টারে পার্কিংয়ের টাকা দিতে পারিনি, কারণ আমার রেভোলুট অ্যাকাউন্ট ঠিকমতো কাজ করছিল না। তার ভাষ্য, এতে আমি কঠিন পরিস্থিতিতে পড়ে যাই, কারণ তখন প্রয়োজনীয় অর্থে প্রবেশের কোনো উপায় ছিল না।

মঙ্গলবার ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় সকাল ৮টার পরপরই প্ল্যাটফর্ম আউটেজ মনিটরে রেভোলুট সেবায় সমস্যার ১ হাজার ৫০০টিরও বেশি অভিযোগ জানানো হয়। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, গুগল ক্লাউডের বিভ্রাটের ফলে আগে রেভোলুটের কিছু সেবা ব্যাহত হয়েছিল। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে পারি, সেবা এখন পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে। আমাদের গ্রাহকদের অর্থ ও তথ্য নিরাপদ এবং পুরো সময় নিরাপদ ছিল। তিনি আরও বলেন, যেকোনও অসুবিধার জন্য আমরা দুঃখিত।

সূত্র: বিবিসি 

/এসএইচএম/
সম্পর্কিত
হুথি হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
ফেসবুকে বড় ধরনের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার
ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল
সর্বশেষ খবর
অশ্রুসিক্ত নয়নে সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন
অশ্রুসিক্ত নয়নে সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
পাওয়ার প্লেতেই ৪ উইকেট নেই বাংলাদেশের
পাওয়ার প্লেতেই ৪ উইকেট নেই বাংলাদেশের
বিমানের রিয়াদগামী ফ্লাইট ২৫ অক্টোবর চালু হচ্ছে
বিমানের রিয়াদগামী ফ্লাইট ২৫ অক্টোবর চালু হচ্ছে
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান