প্রস্টেট ক্যান্সার প্রতিরোধের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন!

১২ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৩

prostate_cancer প্রস্টেট ক্যান্সারের নতুন এক চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করলেন মার্কিন বিজ্ঞানীরা। নতুন এক জিন থেরাপির প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে তারা জানিয়েছেন, এই ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছেন তারা।

এই পদ্ধতিতে শরীরের মধ্যে যে সেলগুলো প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হবে, সেগুলোকে থেরাপির মাধ্যমে এমন অবস্থায় নেয়া হবে যে তারা নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে। সে কারণেই বিজ্ঞানীরা নতুন এই চিকিৎসা পদ্ধতির নাম দিয়েছেন ‘সুইসাইড জিন থেরাপি’।

ওই থেরাপি উদ্ধাবনের গবেষণার ফলাফলে দেখা যায়, প্রস্টেট ক্যান্সার আক্রান্তদের ক্ষেত্রে ৫ বছর চিকিৎসা নেয়ার পর এই থেরাপি অসুস্থদের অবস্থার ২০ ভাগ উন্নয়ন ঘটাতে সক্ষম। তবে একজন ক্যান্সার বিশেষজ্ঞ বিবিসিকে জানান, সত্যিকার অর্থে এই থেরাপি কতোখানি কার্যকর তা জানতে আরও গবেষণার প্রয়োজন।

তবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত হাউস্টোন মেথোডিস্ট হাসপাতালের গবেষকদের পরিচালিত এই গবেষণার ফলাফলে দেখা যায়, রেডিও থেরাপির চেয়ে এই ‘সুইসাইড জিন থেরাপি’ পদ্ধতি অনেক বেশি কার্যকর। ভবিষ্যতের জন্য এটি আরও কার্যকরী একটি পদ্ধতি হিসেবে হাজির হবে বলে আশা প্রকাশ করেছেন ওই গবেষকরা।

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী