সুরিনামের প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ২১:৫২আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২১:৫৩

দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামের প্রেসিডেন্ট ডেসি বোতারসিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেনা অভ্যুত্থানের পর ১৯৮২ সালে ১৫ জন ভিন্নমতালম্বীকে হত্যার দায়ে শুক্রবার দেশটির একটি আদালত তাকে এ সাজা দেন। রায়ের পর তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে বর্তমানে চীন সফরে থাকা প্রেসিডেন্ট সফর সংক্ষিপ্ত করে শিগগিরই দেশে ফিরে আপিল করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুরিনামের প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড
সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৮০-এর দশকে নেদারল্যান্ডের সাবেক উপনিবেশ সুরিনামের ক্ষমতায় আসেন ডেসি বোতারসি। শুক্রবার আদালতের আদেশে বলা হয়েছে, ১৯৮২ সালে সরকারের শীর্ষ ১৬ জন সমালোচককে অপহরণ করে বোতারসির অনুগত সেনাসদস্যরা। এসব সমালোচকদের মধ্যে আইনজীবী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন। এদের মধ্যে ১৫ জনকে রাজধানী পারামারিবোতে ঔপনিবেশিক আমলের একটি দুর্গে নিয়ে হত্যা করা হয়। তবে এক ট্রেড ইউনিয়ন নেতা বেঁচে যান। পরে তিনিই বোতারসি-র বিরুদ্ধে ওইসব হত্যাকাণ্ডের প্রমাণ সরবরাহ করেন।

শুক্রবার রায় ঘোষণার সময় চীন সফরে ছিলেন বোতারসি। সেখান থেকে তার কিউবা সফরে যাওয়ার কথা ছিল। তবে বোতারসি-র রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান র‍্যামন আব্রাহাম বলেছেন, কিউবা সফর বাতিল করে শনি বা রবিবারের মধ্যে দেশে ফিরবেন প্রেসিডেন্ট। তার সঙ্গে টেলিফোনে নিবিড় যোগাযোগ রয়েছে দাবি করে আব্রাহাম জানিয়েছেন দলের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় বরাবরই অস্বীকার করে আসছেন ডেসি বোতারসি। রায়ের পর উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সুরিনাম সরকার বলেছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

এদিকে এক যৌথ বিবৃতিতে সুরিনামে নিযুক্ত নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা বলেছেন, আইনের শাসন অনুযায়ী এই রায়ের বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ।

/জেজে/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম