লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার আইএসের

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৯, ০১:৩২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:১৯

যুক্তরাজ্যের লন্ডনে ব্রিজ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শনিবার নিজেদের সংবাদ সংস্থা আমাকে গোষ্ঠীটি দাবি করে, তাদেরই এক সদস্য শুক্রবার লন্ডন ব্রিজে ওই হামলা চালায়। তবে দাবির পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা।

লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার আইএসের

শুক্রবার স্থানীয় সময় রাতে লন্ডন ব্রিজের উত্তরের অংশে একটি হলে চলতে থাকা অনুষ্ঠানে হামলার সূত্রপাত হয়। ছুরি নিয়ে কয়েকজন ব্যক্তির ওপর হামলার পর কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। ছুরিকাঘাতে নিহতদের একজন পুরুষ ও অপরজন নারী। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

আইএস জানায়, তাদের বিরুদ্ধে সামরিক জোট হিসেবে যুদ্ধ করায় যুক্তরাজ্যের ওপর প্রতিশোধমূলক এই হামলা চালিয়েছে তারা।  

লন্ডন পুলিশ দাবি করেছে, শনিবার (৩০ নভেম্বর) স্ট্যাফোর্ডশায়ারের বাসিন্দা ২৮ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক উসমানকে লন্ডন ব্রিজের হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে তারা। পুলিশ সূত্রে সে দেশের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করা উসমানের কৈশোর কেটেছে পাকিস্তানে। কোনও প্রাতিষ্ঠানিক সনদ নেই তার। মা অসুস্থ হওয়ায় ওই সময় সে পাকিস্তানে অবস্থান করেন। পরে লন্ডনে ফিরে ইন্টারনেটে উগ্রবাদ প্রচারে নামে। পুলিশের দাবি, উসমান আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আল-কায়েদার ভাবাদর্শে বিশ্বাসী।

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম