জি২০ গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

 

১৯টি সদস্য দেশ ও ইউরোপীয় ইউনিয়নের জোট জি২০ গ্রুপের সভাপতির দায়িত্ব নিচ্ছে সৌদি আরব। রবিবার প্রথম আরব দেশ হিসেবে এই দায়িত্ব নিতে যাচ্ছে তারা। মানবাধিকার ইস্যুতে সমালোচনার মুখে থাকার মধ্যেই বৈশ্বিক পর্যায়ের এই গ্রুপের দায়িত্ব নিচ্ছে দেশটি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই খবর জানিয়েছে। জি২০ গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছে সৌদি আরব

 

কট্টর রক্ষণশীল ও তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব গত কয়েক বছরে বেশ কিছু সংস্কার বাস্তবায়ন করেছে। নারীদের বেশ কিছু অধিকার স্বীকার করা হয়েছে। তবে ভিন্নমতালম্বীদের ওপর দমনাভিযান এবং গত বছর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা নিয়ে কঠোর সমালোচনার মুখে রয়েছে দেশটি।

ওই সমালোচনার মধ্যে জাপানের কাছ থেকে জি২০ গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছে জাপান। এর ফলে আগামী বছরের ২১ ও ২২ নভেম্বর রিয়াদে অনুষ্ঠিত হবে এই গ্রুপের বিশ্বনেতাদের সম্মেলন। রবিবার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, আন্তর্জাতিক জনমত গঠনের ক্ষেত্রে এটাকে অনন্য সুযোগ বলে অভিহিত করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বার্তা সংস্থাটি জানিয়েছে, জি২০ সম্মেলন ঘিরে মন্ত্রী পর্যায়ের বৈঠকসহ একশোটিরও বেশি সম্মেলন ও আয়োজন করবে সৌদি আরব।

বৈশ্বিক থিংক ট্যাংক গ্লোবাল সলিউশনস ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট ডেনিস স্নোয়ার বলেন, সৌদি আরব যখন জি২০ গ্রুপের দায়িত্ব নেবে তখন প্রথম আরব দেশ হিসেবে তারা এই আন্তঃসরকারি সংস্থার নেতৃত্ব দেবে। মানবাধিকার সংস্থাগুলো ভিন্নমতালম্বীদের দমন নিয়ে সৌদি আরবের ওপর চাপ বাড়াতে জি২০ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক হেবা মোরায়েফ এক বিবৃতিতে বলেন, ভিন্নমতালম্বীদের ওপর নতুন করে দমনাভিযানের মধ্যে জি২০ গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে সৌদি আরব।

 

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম