২০২৪ সালের মধ্যে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি বিজেপির

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ২১:০৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:১১

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধান অমিত শাহ বলেছেন, আগামী ২০২৪ সালের মধ্যে অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। সেবছরই দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) শেষ করার সময়সীমা বেঁধে দেন তিনি।

২০২৪ সালের মধ্যে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি বিজেপির

চলতি বছরের ৩১ আগস্ট অনলাইন ও এনআরসি সেবাকেন্দ্রে প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। তবে রাষ্ট্রপক্ষ বলছে, নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট তথ্য প্রমাণ না থাকলে তাদেরকে তাৎক্ষণিকভাবে অবৈধ বলা হবে না। তাদের জন্য প্রথমে ফরেনার্স ট্রাইব্যুনালে ও পরে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। বাদ পড়া ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পেলেও তাদের মধ্যে জেঁকে বসেছে ‘অবৈধ বিদেশি’ ঘোষিত হওয়ার শঙ্কা। বিভিন্ন দলের আইনপ্রণেতারাও অভিযোগ তুলেছে বহু প্রকৃত ভারতীয় নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন।

সোমবার ঝাড়খণ্ডে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের আগে এক জনসভায় অমিত শাহ ঘোষণা দেন, ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই দেশ থেকে “অবৈধ অনুপ্রবেশকারীদের” বিদায় করবে সরকার। সেসময় রাহুল গান্ধীকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, “এই যে রাহুল বাবা বলতে থাকেন, এনআরসি আনছ কেন? অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছ কেন? যাবে কোথায়, খাবে কী? কেন, আপনার আত্মীয় কেউ?

এর আগে গত সপ্তাহে রাজ্যসভায় অমিত শাহ জানান, সারাদেশে এনআরসি শেষ হওয়ার পাশাপাশি আসামে ফের একবার চালু করা হবে এনআরসি প্রক্রিয়া। সংসদে শাহ বলেছিলেন, “আসামে এনআরসি প্রক্রিয়া সংঘটিত করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, একটি পৃথক আইনের আওতায়। সারা দেশে যখন এনআরসি হবে, তখন স্বাভাবিকভাবেই আসামেও এর পুনরাবৃত্তি করা হবে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম