ফ্রান্সের পণ্যে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:২৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৬:২৭

ফ্রান্সের পণ্যে শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিষয়ক দূত রবার্ট লাইটহাইজার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। ফ্রান্সের পণ্যে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ফ্রান্সে ডিজিটাল ট্যাক্সের আওতায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের ঘটনায় পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক দূত রবার্ট লাইটহাইজার। তিনি বলেন, ওয়াশিংটনের স্পষ্ট বার্তা ফ্রান্সের বৈষম্যমূলক ডিজিটাল ট্যাক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

এএফপি জানিয়েছে, ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের ফরাসি পণ্যে শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। ফ্রান্সের ডিজিটাল ট্যাক্সকে ‘বৈষম্যমূলক’ হিসেবে আখ্যায়িত করে সোমবার এ পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।

ফ্রান্সের তৈরি যেসব পণ্যে শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে তার তালিকায় ফ্রেঞ্চ ওয়াইন, দই এবং রোকেফোর্ট চিজের মতো পণ্যসামগ্রী রয়েছে। ২০২০ সালের জানুয়ারির মাঝামাঝি নাগাদ এসব পণসামগ্রীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে।

এর আগে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট নামের আইনে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক দূতের দফতরের এক প্রতিবেদনে উঠে আসে এ আইনের ফলে গুগল, অ্যাপল, ফেসবুক ও অ্যামাজনের মতো বৃহৎ মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের শুল্ক গুণতে হবে। এর প্রতিক্রিয়া হিসেবেই পাল্টা ব্যবস্থা হিসেবে ফরাসি মদে শুল্ক আরোপের উদ্যোগ নেয় ওয়াশিংটন।

আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার আগেই গত জুলাইয়ের শেষ দিকে এ ইস্যুকে কেন্দ্র করে ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তার প্রশাসন মনে করে ওই ডিজিটাল অ্যাক্টে অন্যায্যভাবে মার্কিন কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। হোয়াইট হাউস মনে করে, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ফ্রান্স যুক্তরাষ্ট্রে তাদের প্রধান রফতানি পণ্যকেই হুমকির মুখে ফেলে দিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম