নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ৫ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৯

প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে সোমবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা দিয়েছে। স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। ইতোমধ্যেই উদ্ধার তৎপরতায় পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাসদস্যরা। নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ৫ জনের মৃত্যু
পুলিশ জানিয়েছে, সোমবার আগুন ছড়িয়ে পড়ার সময় ঘটনাস্থল এলাকায় বিদেশি পর্যটকসহ প্রায় ৫০ জন অবস্থান করছিলেন। তারা ২৩ জনকে উদ্ধারে সমর্থ হলেও ইতোমধ্যেই উদ্ধারকৃতদের একজন মারা গেছেন। এছাড়া গুরুতর দগ্ধ হয়েছেন আরও কয়েকজন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা অরডার্ন বলেছেন, আমি জানি এই সময়ে যারা দ্বীপে ছিলেন তাদের প্রিয় মানুষদের মধ্য ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। আমি এটা নিশ্চিত করতে পারি, পুলিশ তাদের পক্ষে সম্ভব সবকিছুই করছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অসি নাগরিকও রয়েছেন।

সর্বশেষ ২০০১ সালে এ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতিতে অঞ্চলটির বাসিন্দাদের জানালা বন্ধ করে ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় এ আগ্নেয়গিরি পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে অগ্ন্যুৎপাতের কিছুক্ষণ আগেও পর্যটকদের ওই আগ্নেয়গিরির গর্তে প্রবেশ করতে দেখা যায়।

অগ্ন্যুৎপাতের ৩০ মিনিট আগে ওই আগ্নেয়গিরি থেকে বেরিয়ে এসেছিলেন মাইকেল স্ক্যাড নামের একজন পর্যটক। ফেরার পথে সেখানকার ভিডিও ধারণ করেন তিনি। এতে আগ্নেয়গিরি থেকে ভারী কালো ধোঁয়া ও ছাঁই বের হতে দেখা যায়। সূত্র: বিবিসি, সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম