বিনামূল্যে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণের উদ্যোগ ব্রিটিশ পুলিশের

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৯ ডিসেম্বর ২০১৯, ২৩:৪২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৬

সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধে প্রশিক্ষণ মডিউল উন্মোচন করেছে ব্রিটিশ পুলিশ। এই মডিউলের মাধ্যমে যে কেউ অনলাইনে বিনামূলে এই কোর্স সম্পন্ন করতে পারবে। সোমবার দেশটির ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল (এনপিসিসি) এসিটি (অ্যাকশন কাউন্টার টেরোরিজম) নামের এই মডিউল আগ্রহীদের জন্য উন্মুক্ত করেছে। বিনামূল্যে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণের উদ্যোগ ব্রিটিশ পুলিশের

এর আগে এই প্রশিক্ষণ কোর্স শুধুমাত্র শপিং সেন্টার বা বিনোদন কেন্দ্রের মতো জনাকীর্ণ স্থানে নিয়োজিত কর্মীদের জন্য বরাদ্দ ছিল। গত ২৯ নভেম্বর লন্ডন ব্রিজে উসমান খান নামে পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তির ছুরি নিয়ে চালানো হামলায় দুই জন নিহত হয়। পথচারীরা তাকে থামানোর পর পুলিশের গুলিতে নিহত হয়। জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করে। ওই ঘটনার পরই সোমবার উন্মোচিত হলো প্রশিক্ষণ মডিউল।

তবে লন্ডন ব্রিজে হামলার জেরে প্রশিক্ষণ মডিউল উন্মোচনের কথা অস্বীকার করেছে এনপিসিসি। এনপিসিসি’র ডেপুটি অ্যাসিসট্যান্ট কমিশনার লুসি ডি’ওরসি বলেন, জনাকীর্ণ স্থানে যারা কাজ করেন বা এসব স্থানে নিয়মিত যাতায়াত করেন তাদের সবার জন্যই প্রয়োজনীয় এসিটি অনলাইন কোর্স। ব্যবহারকারী প্রতি দশ জনের নয় জনই এটা অন্যদের জন্য সুপারিশ করার কথা বলেছেন বলে জানান তিনি।

এসিটি মূলত সাতটি মডিউলের সমন্বয়ে তৈরি। প্রতিটি মডিউলই কয়েক মিনিটে শেষ করা যায়। মোট ৪৫ মিনিটের মধ্যে এটি শেষ করা যায়। প্রশিক্ষণার্থীরা যেকোনও সময়ে এতে যোগ দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে হামলা প্রতিরোধ করা যায় বা হামলা সংঘটিত হলে জীবন রক্ষায় সাহায্য করা যায়।

 

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম